1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 7:12 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

শ্রমিকনেতার মুক্তির দাবিতে সিলেটে হোটেল শ্রমিকের বিক্ষোভ

  • Update Time : Tuesday, May 13, 2025
  • 246 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা :: হোটেল মালিকদের ষড়যন্ত্র-চক্রান্তের শিকার নেত্রকোনা জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে ১২ মে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শ্রমিক নেতার মুক্তির দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১৩ মে বিকেল ৫টায় সুরমা পয়েন্টে জমায়েত হয়ে এক বিক্ষোভ নগরির কোর্ট পয়েন্ট অতিক্রম হয়ে জিন্দাবাজার হয়ে পুনরায় কোর্ট পয়েন্টে এসে জেলা কমিটির সহ-সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা সাধারণ সম্পাদক ছাদেক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ শান্ত, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূইয়া, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ-সভাপতি শাহিন আহমদ, জেলা কমিটির অন্যতম নেতা আনোয়ার হোসেন, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি সাহাব উদ্দিনসহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফলে অর্ন্তবর্তীকালীন সরকার গত ৫ মে নি¤œতম মজুরি গেজেট প্রকাশ করে। নি¤œতম মজুরির গেজেট সহ ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য নেত্রকোনা জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে শ্রমিকরা তাদের ন্যায়সংগত দাবি ও অধিকার বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হচ্ছে তখন মালিকগোষ্ঠী তাদের ধারাবাহিক ষড়যন্ত্র চক্রান্তের অংশ হিসেবে হোটেল শ্রমিকদের আন্দোলন দমনের লক্ষ্যে শ্রমিকনেতাকে উদ্দেশ্যমূলকভাবে গ্রেফতার করা হয়। শ্রমিকনেতার গ্রেফতারের প্রতিবাদে নেত্রকোনা জেলা শহরের সকল শ্রমিকরা কর্মবিরতি পালন করছে।
বিক্ষোভ থেকে নেতারা মালিকগোষ্ঠীর সকল ধরনের ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করে শ্রমিক শ্রেণির ঐক্য ও সংগ্রাম জোরদার করে দাবি ও অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে সারাদেশে কর্মবিরতির মতো কঠিন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে শ্রমিক নেতা আনোয়ার হোসেনকে অবিলম্বে মুক্তির জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!