1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 12:58 pm
Title :
সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের আলোচনা সভা সমর্থকদের ‘কুল’ থাকতে বলে কীসের ইঙ্গিত দিলেন আনচেলত্তি সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

সিলেটে উইমেন ফর উইমেন রাইটস এর মা দিবস পালন

  • Update Time : Sunday, May 11, 2025
  • 192 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা :: মা-শব্দটি যেন ভালোবাসা, ত্যাগ আর নিঃস্বার্থতার প্রতীক। সেই মহীয়সী রত্নদের শ্রদ্ধা জানাতে সিলেটে ‘উইমেন ফর উইমেন রাইটস’ আয়োজন করে এক অনন্য অনুষ্ঠান। আয়োজনের মূল স্লোগান ছিল- “যত্ন, মমতার বন্ধনে, এসো বাঁচি আনন্দে”। এই শ্লোগান যেন প্রতিটি সন্তানের হৃদয়ে মায়ের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে।
রবিবার (১১ মে) বিকেলে বড়বাজারে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার নারী। সেখানে মাকে নিয়ে স্মৃতিচারণার মধ্য দিয়ে মায়েদের প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের প্রধান আয়োজক সামিয়া বেগম চৌধুরী বলেন, আমরা বিশ্বাস করি— যত্ন আর মমতার বন্ধনই একটি সুখী সমাজের ভিত্তি। মা হচ্ছেন সেই ভালোবাসার প্রথম আশ্রয়। এই অনুষ্ঠান ছিল সেই মমতাময়ী সম্পর্ককে সম্মান জানানোর এক ক্ষুদ্র প্রয়াস।”
সামিয়া বেগম চৌধুরীর সভাপতিত্বে ও আলেয়া ফেরদৌসী তুলির পরিচালনায় মা সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী সামা হক চৌধুরী, অধ্যাপক তানজিনা চৌধুরী, অধ্যাপক ওয়াদিয়া ইকবাল চৌধুরী, অধ্যাপক সাবেরা সুলতানা, লিমি চৌধুরী, তাহমিনা হাসান চৌধুরী, রেহানা আফরোজ, রোজী ইসলাম, গাজী জিনাত আফজা, আসমাউল হাসনা খান, রেহানা ফারুক শিরিন, মনোয়ারা বেগম, তানিয়া রহমান আম্বিয়া খাতুন, ডাঃ আসমা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!