1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 6:29 am
Title :

সিলেট নগরীতে ডাকাতির চেষ্টা: পুলিশের জালে ৬

  • Update Time : Sunday, May 11, 2025
  • 335 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা :: সিলেট নগরীর বন্দরবাজার থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৬ জন ডাকাতকে গ্রেফতার করে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ।রবিবার (১১ মে) আনুমানিক ৩টার দিকে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পেছনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার আইটপাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে মো. নাজিম উদ্দিন (২৭), সিলেটের জালালাবাদ থানার পাঠানটুলা এলাকার শাহজান মিয়ার ছেলে কাউসার আহমদ (৩০), হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার হরিপুর এলাকার শামীম মিয়ার ছেলে রাজু মিয়া (২১), সিলেটের মোগলাবাজার থানার সিলাম মাঝপাড়া এলাকার হোসেন মিয়ার ছেলে শুভ আহমদ (২৬), সিলেটের কোতোয়ালী বেতের বাজার এলাকার কালাই মিয়া স্বপন আহমদ (২৫), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বাজিতপুর নান্দিনা এলাকার আব্দুস সালামের ছেলে সাগর মিয়া (৩০)।

Manual1 Ad Code

জানা যায়, রোববার (১১ মে) আনুমানিক ৩টার দিকে নগরীর বন্দরবাজারস্থ কাষ্টঘর সুইপার কলোনীর বিপরীতে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পেছনে ১২/১৫ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৬জন ডাকাতকে গ্রেফতার করে এ সময় অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত দৌঁড়ে পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে ৪টি ধারালো চাকু, ১টি ধারালো রামদা ও ১টি ধারালো লম্বা ছুরি উদ্ধার করা হয়।

সিলেট মেট্টোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এডিসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্দরবাজার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৬জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!