1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 8:24 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

আওয়ামী লীগকে নিষিদ্ধ করে গণহত্যার বিচার করতে হবে ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ

  • Update Time : Friday, May 9, 2025
  • 340 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা :: ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, জুলাই-আগষ্টসহ বিগত পনের বছরে আওয়ামী লীগের অপরাধের ব্যাপকতা ও মাত্রা এতো বেশি যে, আওয়ামী লীগকে আর রাজনৈতিক দল বলা যায় না। এটা বরং ভয়ংকর অপরাধীদের একটি অপরাধচক্র। তাই এদেরকে রাজনীতি করতে দেয়ার কোন সুযোগ নাই। এদেরকে রাজনীতি করতে দেয়ার মানে একটি ভয়ংকর অপরাধীচক্রকে আবারো নির্মমতা চালানোর সুযোগ করে দেয়া। ইসলাম বিরোধী নারী নীতিমালা বাতিল, শাপলা ও জুলাই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি, দূর্নীতিবাজদের বিচার এবং নির্বাচনে অযোগ্য ঘোষনা করতে হবে।

Manual7 Ad Code

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের ১৪নং ওয়ার্ডের উদ্যোগে শুক্রবার (৯ মে) রাত ৮টায় ওয়ার্ড কার্যালয়ে শপথ অনুষ্ঠান ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ডা. রিয়াজ বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাব কুরআন-হাদীস ও এদেশের মানুষের হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। নারী কমিশনের প্রস্তাবনায় যৌনকর্মে নিষ্পেষিত নারীদের রক্ষার বদলে তার ওপরে চলা নির্মমতাকে শ্রম আখ্যা দিয়ে নারীকে এক বিভৎস চক্রে আটকে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। নারীর সাথে এই ধরণের নির্মমতার প্রস্তাব যে কমিশন করে তাদের কমিশন বাতিল করতেই হবে। তিনি বলেন, মায়ানমারকে মানবিক করিডোরের প্রস্তাব আমাদেরকে সন্দিহান করে তুলেছে। তিনি আরও বলেন, সংস্কার ও নির্বাচন উভয়ই জরুরী তবে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ কোন কল্যাণ নিশ্চিত করতে পারবে না।

Manual3 Ad Code

১৪নং ওয়ার্ড সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আনিসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসাইন, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর সহ-সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, দপ্তর সম্পাদক মুফতী দেলোয়ার হোসেন জাকিরসহ থানা ওয়ার্ড নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!