বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (০৭ জুন ২০২৬ খ্রিঃ) সন্ধ্যা ৭:০০ ঘটিকায় দৈনিক ‘সিলেটের কথা’ পত্রিকা ও ‘অনুসন্ধান নিউজ ডটকম’-এর সম্পাদক ও প্রকাশক এবং সিলেট বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ফয়সাল আহমেদ সাগর-এর বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফয়সাল আহমেদ সাগর।
সভায় উপজেলার সার্বিক সাংবাদিকতা, ক্লাবের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং একটি নতুন ও শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত মতবিনিময় সভায় স্থানীয় পত্রিকার প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:
* সাংবাদিক আখতার হোসেন
* নাজমুল ইসলাম
* নোমান আহমেদ
* সৌরভ আহমেদ
* হিফজুর রহমান
* শাকিল আহমেদ
* ইব্রাহিম মাহমুদ
* সুহেল আহমদ
* নজরুল ইসলাম
* আব্দুল কালাম
* জাকারিয়া আহমেদ
* ফারুক উদ্দিন
* সাইফুর রহমান
* বিশ্বজিৎ
* আফজাল হোসেন
সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ ক্লাবের ঐক্য বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে নতুন কমিটি ঘোষণার বিষয়ে একমত পোষণ করেন।
Leave a Reply