1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 7:18 pm
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন

  • Update Time : Thursday, September 24, 2026
  • 4 Time View

Manual8 Ad Code

গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের (রোভার ইউনিট) নবাগত রোভার সহচরদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual6 Ad Code

গোয়াইনঘাট উপজেলা স্কাউট গ্রুপের সম্পাদক মো. সোহরাওয়ার্দীর সভাপতিত্বে এবং মুক্ত স্কাউট গ্রুপের এসআরএম মারুফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

Manual5 Ad Code

বিশেষ অতিথি ছিলেন লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, এসআই নাঈমুল হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমদ ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান। শুরুতে স্বাগত বক্তব্য দেন শামীম আহমদ।

অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিলাল উদ্দিন, ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল ইসলাম মুমিন, ইউপি সদস্য আব্দুর রহমান, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংবাদিক মুরাদ হাসানসহ মুক্ত স্কাউট গ্রুপের দায়িত্বশীল ও নবাগত রোভার সহচরেরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী নবাগত রোভারদের মানবিক মূল্যবোধ ও স্কাউটিংয়ের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!