1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 22, 2026, 10:31 pm
Title :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ

  • Update Time : Tuesday, September 22, 2026
  • 6 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) উপলক্ষে “সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ”-এর প্রাক-নির্বাচনী পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মার্কেটের ২য় তলায় এই সভা অনুষ্ঠিত হয়। সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ”-এর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন নির্বাচনে সভাপতি প্রার্থী মহান চৌধুরী (তারেক)।
এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি মো. এনামুল হক, সাধারণসম্পাদক মো. ফখরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান, অর্থ সম্পাদক রিপন সিংহ, দপ্তর সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামরুল, সদস্য মো. বকুল আহমদ, মো. জুবের আহমদ, মিজানুর রহমান, হাফিজ তাছলিম উদ্দিন তালুকদার।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মার্কেট ও ব্যবসায়ীদের সার্বিক উন্নয়নে তারা কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ব্যবসায়ীদের মূল্যবান ভোট চেয়ে একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়।
তারা ইশতেহারে উল্লেখ করেন, সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স সিলেটের মধ্যে একটি সুনামধন্য মার্কেট হিসেবে গড়ে তোলা। সুন্দর, সৌহার্দ্য ও মনোরম পরিবেশে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার পরিবেশ তৈরি করা। সকল ব্যবসায়ী আমরা একে অপরের সহায়কের, ন্যায্যতার ভিত্তিতে সবার সমান অধিকার প্রতিষ্ঠা করা। আমরা বিগত দিনে দেখেছি সামান্য সমস্যা কে পুজি করে বহিরাগত সন্ত্রাস দ্বারা মার্কেটের ভিতরে আতঙ্কের পরিবেশ সৃষ্টির মাধ্যমে শক্তি প্রদর্শন করে ব্যবসার পরিবেশ নষ্ট করা হয়েছে। আমরা এই উদ্ভুত পরিবেশ থেকে মার্কেটকে সম্পূর্ণ নিরাপদ রাখতে চাই। যারা এই অবস্থা সৃষ্টি করবে। তাহাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
এছাড়াও বলেন, ইসি সমস্যা, বিদ্যুৎ বিল ও সার্ভিস চার্জ সমস্যা, জেনারেটর সমস্যা, দোকান মালিক ও ভাড়াটিয়া ব্যবসায়ীর দূরস্ত সমাধান, দোকান কোঠা বিক্রি ও ভাড়া, সাজসজ্জা, বিভিন্ন সামাসাজিক কাযর্কম পরিচালনা করা সহ বিভিন্ন কর্মসূচী আমরা বাস্তবায়ন করবো। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!