1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 22, 2026, 10:38 pm
Title :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

  • Update Time : Tuesday, September 22, 2026
  • 6 Time View

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

সিলেটের কথা :::  সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি পাভেল আহমদকে (২০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গত সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে গোলাপগঞ্জ থানার ফুলবাড়ী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী কিশোরী গোলাপগঞ্জ সদর মডেল থানাধীন আমুড়া এলাকার বাসিন্দা। পাভেল আহমদের সঙ্গে তার আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ মে বিকেলে আমুড়া বাঙালিকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পাভেল আহমদ ও তার সহযোগী আবদুর রহমান বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।

Manual5 Ad Code

পরে তাকে রানাপিং বাজারসংলগ্ন একটি খালি বাড়িতে নিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে। ২৪ মে ও ২৮ মে বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীটিকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরে বিয়ে করবে না জানিয়ে পাভেল কিশোরীকে সিএনজিতে করে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়।

Manual7 Ad Code

বাড়িতে ফিরে কিশোরী পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়। পরে তার মা বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলার পর আসামিকে আইনের আওতায় আনতে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় প্রধান আসামি পাভেল আহমদকে গ্রেপ্তার করা হয়। তিনি আমুড়া এলাকার আবদুর রহমানের ছেলে।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!