1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 22, 2026, 10:32 pm
Title :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ

  • Update Time : Tuesday, September 22, 2026
  • 5 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: “ভারতে পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশেই দেশকে অস্থিতিশীল করতে দেশের বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টি করছে সন্ত্রাসীরা,” বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি আরও বলেন, “দেশ যখন রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই পরাজিত শক্তিরা নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে।”

Manual5 Ad Code

২১ সেপ্টেম্বর, সোমবার সন্ধ্যায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট মহানগর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইমদাদ হোসেন চৌধুরী আরও বলেন, “একটি স্বার্থান্বেষী মহল ও খুনি হাসিনার দোসররা শুধু মাঠপর্যায়ে বিশৃঙ্খলা করেই ক্ষান্ত হচ্ছে না; বরং অন্য একটি গোষ্ঠী লংমার্চসহ নানা অহেতুক অজুহাতে গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারকে বিপদে ফেলার অপচেষ্টা চালাচ্ছে। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে আসা এই সরকারকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র দেশপ্রেমিক জনতা এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা শক্ত হাতে দমন করবে।

Manual5 Ad Code

এর আগে সন্ধ্যায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে সিলেট মহানগর শ্রমিক দল। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

Manual6 Ad Code

সিলেট মহানগর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল আহাদের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, খোকন ইসলাম, জিলানী আহমদ জিলা মিয়া, বাবলু হোসেন বাবুল, নুর ইসলাম ও হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম ফয়সাল, হকার্স দলের সদস্য সচিব মোঃ সাহাজান আহমদ, কোতোয়ালি থানা শ্রমিক দলের সদস্য সচিব এম রহমান নোমান, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম, শাহপরান থানা শ্রমিক দলের সদস্য সচিব রাজু আহমদ চৌধুরী, দুলাল আহমদ, জালালাবাদ থানা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, দক্ষিণ সুরমা থানা শ্রমিক দলের সদস্য সচিব জুমেল ইসলাম, মোগলা বাজার থানা শ্রমিক দলের আহবায়ক নেছার মিয়া, সদস্য সচিব খালেদুর রহমান খালেদ প্রমুখ। এছাড়া মিছিল ও সমাবেশে বিভিন্ন ওয়ার্ড ও বিসিক ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

ছবি ক্যাপশন :: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট মহানগর শ্রমিক দলের বিক্ষোভ মিছিলে পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!