1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 20, 2026, 4:22 pm
Title :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম  শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা

  • Update Time : Sunday, September 20, 2026
  • 4 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল। রোববার যুবদলের কেন্দ্রিয় যুগ্ন সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া সাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তি মাধ্যমে এ দুটি কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

Manual7 Ad Code

জেলা যুবদলের কমিটিতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আবদুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া মহানগর যুবদলের কমিটিতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এদের মধ্যে মকসুদ আহমদ ও মির্জা মোহাম্মদ সম্রাট জেলা ও মহানগর যুবদলের আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। মহানগর যুবদলের নতুন সাধারণ সম্পাক হওয়া দেলোয়ার হোসেন দিনার মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়ছেন।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual2 Ad Code

জেলা ও মহানগরের আংশিক কমিটিতে পাঁচজনের নাম ঘোষণা করা হয়েছে। জেলার দায়িত্বশীলরা হলেন- সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম টিপু, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর রাসেল, সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।

Manual5 Ad Code

মহানগর যুবদলের সভাপতি হয়েছেন মির্জা মোহাম্মদ সম্রাট, সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহদী প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।

Manual1 Ad Code

উভয় কমিটির দায়িত্বশীলদের ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

এরআগে ২০২২ সালের ১০ সেপ্টেম্বর ভোটের মাধ্যমে জেলা যুবদলে মোমিনুল ইসলাম সভাপতি ও মোহাম্মদ মকসুদ আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যদিকে মহানগর যুবদলে শাহনেওয়াজ বখত চৌধুরী সভাপতি ও মির্জা মো. সম্রাট হোসেন সাধারণ সম্পাদক হন।

এর দুই বছর পর ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। জেলা যুবদলের কমিটি করা হয় ২৯১ জনের এবং মহানগর যুবদলের কমিটি ৩০১ সদস্যবিশিষ্ট করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!