1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 9:27 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

নারীর ক্ষমতায়নে শহীদ জিয়া ও বেগম জিয়ার অবদান অবিস্মরণীয় : খন্দকার মুক্তাদির

  • Update Time : Sunday, May 4, 2025
  • 154 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা :: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সত্যিকারের বাস্তববাদী রাষ্ট্রনয়ক। তার দক্ষ নেতৃত্বে বাংলাদেশে সার্বিক অগ্রগতি হয়েছিল। আধুনিক স্বনির্ভর বাংলাদেশের রূপকার জিয়াউর রহমান তার সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে নারী সমাজকে মূলধারার সঙ্গে সম্পৃক্ত করার প্রয়োজন অনুভব করে নারী উন্নয়নে প্রকল্প গ্রহণ করেন, সেই ধারা অব্যাহত রেখে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকার গঠনের পর মহীয়সী নারীদের স্ব স্ব ক্ষেত্রে সন্মানিত করার জন্য প্রথম ‘বেগম রোকেয়া পদক’ প্রদান শুরু করেন। সংসদে সংরক্ষিত আসন সংখ্যা ৩০ থেকে ৫০-এ উন্নতি করেন। সেই সময় মাতৃ মৃত্যুর হার কমে এসেছে। দুঃখজনক হলেও সত্য যে, পরবর্তীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার এসব অবদানকে অস্বীকার করে। নারীর ক্ষমতায়ন বিএনপির অবদান অবিস্মরণীয়।
তিনি আরোও বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার গৃহিত নারী উন্নয়নের বিভিন্ন উদ্যোগকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার ২৩ নং দফায় জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নারীর ক্ষমতায়নে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে। নারী ও শিশুদের জীবন মান বিকাশের নিমিত্তে যুপোপযোগী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। জাতীয় সংসদে মনোনয়নের ক্ষেত্রে নীতিগতভাবে নারীদের প্রাধান্য দেওয়া হবে। স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন।

Manual8 Ad Code

তিনি রবিবার (৪ মে) সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাহেবের বাজার স্কুল মাঠে স্থানীয় নারীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual7 Ad Code

৩নং খাদিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, জেলা বিএনপির উপদেষ্টা ইলিয়াস আলী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কছির উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আপ্তাব উদ্দিন, ত্রান বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন, তথ্য সম্পাদক জহির উদ্দিন, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুস সালাম লয়লু, মহানগর যুবদল সহ সাধারণ সম্পাদক সজিবুর রহমান রুবেল, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন, সদর উপজেলা বিএনপি সাবেক আইন সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোলাম রসুল সোমেল।

Manual4 Ad Code

আরোও উপস্থিত ছিলেন, খাদিমনগর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি আব্দুল গফুর, সহ-সভাপতি সুরমান আলী, কৃষক দলের যুগ্ম আহবায়ক তমেজুল ইসলাম, ইউনিয়ন বিএনপি দপ্তর সম্পাদক আলাল উদ্দিন, ৭নং,ওয়াড সভাপতি রইছ আলী, ১নং ওয়াড সভাপতি হারুন মিয়া, সদর যুবদলে আহবায়ক কমিটির সদস্য আজির উদ্দিন, রুবেল হামিদ জেলা ছাত্রদল সহ-সাধারণ সম্পাদক সালা উদ্দিন ইমরান, আতিকুর রহমান আতিক, সদর উপজেলা বিএনপি সাবেক সমাজ সেবা সম্পাদক আলী আহমদ, সিপলু আহমদ, সেচ্ছাসেবক দলনেতা কয়েছ আহমদ, ইউনিয়ন বিএনপি ধর্ম সম্পাদক হেলাল আহমদ, ৫নং ওযার্ড বিএনপি সাধারণ সম্পাদক সামিম আহমদ, ৬নং ওয়ার্ডে আনোয়ারা বেগম, ৭নং ওযার্ড সাহরা বেগম, আরতি দবে নাথ, ৮নং ওয়ার্ড সানজদিা ইসলাম খান, শেফা বেগম, লাভলী বেগম, যুবদল নেতা টি এইচ রানা, সাদেক, সাইফুর রহমান, রফিক, কাদির প্রমুখ।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!