1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 20, 2026, 10:42 am
Title :
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম  শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত

‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা

  • Update Time : Sunday, September 20, 2026
  • 3 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা :::‎সিলেট বিভাগ গণদাবী পরিষদের আয়োজনে সিলেট বিভাগ গণদাবী পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ-সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে ‘কমেমোরেটিভ অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়েছে। প্রবাসে থেকেও দেশের জনকল্যাণে এবং সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।

গত (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই বর্ণাঢ্য সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

‎​সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর।

‎কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের সঞ্চালনায় ​সংবর্ধিত অতিথির বক্তব্যে ডা. সৈয়দ মাশুক আহমেদ আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সিলেটের সকল দাবি আদায়ে আমি প্রবাস থেকেও দায়িত্ব পালনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। দেশ ও সমাজের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংবর্ধিত অতিথি।

‎​সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেন, “সিলেটের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গণদাবী পরিষদেন ৪০ বছর যাবত রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। যার ফলে সিলেটে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করতে আমরা সফল হয়েছি। দেশের বাইরে যুক্তরাজ্য, পর্তুগাল ও নিউইয়র্ক আহবায়ক কমিটিসহ বিভিন্ন দেশে গণদাবী পরিষদের কমিটি গঠিত হচ্ছে, যা প্রবাসে সিলেটবাসীর দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা জনগণের কল্যাণে কাজ করেন, তাদেরকে মূল্যায়ন করা আমাদের সকলের কর্তব্য। ডা. মাশুক আহমেদ মানুষের কল্যাণে কাজ করছেন বলেই আমরা তাঁকে সংবর্ধিত করেছি।”
‎​অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, এমবিবিএস (রাশিয়া) ও পিজিটি (রেডিওলজি অ্যান্ড ইমেজিং, সপ্রমেক) ডিগ্রিধারী এই চিকিৎসক পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি প্রবাসে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর এই অর্জনে সিলেটবাসী ও সংগঠনটি অত্যন্ত গর্বিত।
‎​সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মোছলেহ উদ্দিন আহমদ, রোটারিয়ান বদরুল আলম চৌধুরী, পান্ডুলিপি স্বত্বাধিকারী ও প্রকাশক বায়জিদ মাহমুদ ফয়সল, কেন্দ্রীয় নেতা শ্যামল চৌধুরী, আমিন পারভেজ ও কয়েস আহমদ সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ সেলু, তথ্য ও প্রচার সম্পাদক এম রহমান ফারুক, কেন্দ্রীয় নেতা এম উস্তার আলী, কানাইঘাট উপজেলা কমিটির আহবায়ক মো. নুরুল আমিন, বিয়ানিবাজার উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব আতাউর রহমান আতাই, সাধারণ সম্পাদক জামাল আহমদ তালুকদার, টুকেরবাজার শাখা কমিটির নেতা রফিকুজ্জামান খান এবং দপ্তর সম্পাদক সেলিম আহমদ প্রমুখ।

‎​সভার শুরুতে এবং সমাপনী পর্বে অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথি ডা. সৈয়দ মাশুক আহমেদকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!