1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 17, 2026, 3:02 pm
Title :
প্রকাশ্যে গণনা হবে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা আগামী শনিবার সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে দু’জনের মৃত্যু সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা ৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গেলেন নেতৃবৃন্দ ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় বাণিজ্য মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি হবিগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৮ ড্রেজার ধ্বংস শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: সিলেটে রাষ্ট্রপতি স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

  • Update Time : Wednesday, September 16, 2026
  • 21 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার দাবিতে সচেতন নাগরিকবৃন্দের পক্ষ থেকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব রেজাউল হাসান কয়েস লোদী-এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপি গ্রহণকালে শিশু-কিশোরদের খেলাধুলার বিকাশের ওপর গুরুত্বারোপ করে কয়েস লোদী বলেন, “প্রধানমন্ত্রীর নির্বাচনী একটি নিরাপদ ও সুন্দর খেলার মাঠ তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নগরীতে খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।”
তিনি বলেন, মনিপুরী পাড়া খেলার মাঠটি সংস্কারের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে মাঠটির বর্তমান অবস্থা ও প্রয়োজনীয়তা যাচাই করে আইন ও বিধি অনুযায়ী সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় সচেতন নাগরিকবৃন্দ আশা প্রকাশ করেন, মনিপুরী পাড়া খেলার মাঠটি দ্রুত সংস্কার ও উন্মুক্ত হলে ৪নং ওয়ার্ডসহ বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলার সুযোগ বাড়বে এবং একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual3 Ad Code

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের হাতে স্মারকলিপিটি সচেতন নাগরিক সমাজের পক্ষে তোলে দেন সৈয়দ সারোয়ার রেজা ও ক্রীড়া সংগঠক সৈয়দ ফজলুল করীম মারজান।

Manual7 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আব্দুল করিম, জয়নাল আহমেদ, আম্বরখানা স্টাফ কোয়ার্টারের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, মিসবা আহমেদ জেহিন,সুমন খান,সজিবুর রহমান রুবেল, রহিম আহমেদ, রাসেল আহমেদ, জাহিদ আহমদ, সুমন আহমদ, নাসরিন আহমেদ, জেমিন আহমদ, জামাল মিয়া, এমদাদুল হক মান্না, মাসুদ আহমেদ রুবেল,বখতিয়ার আহমেদ, ইকরাম চৌধুরী, ইমরান চৌধুরী,, রাফসান আহমেদ, তারেক,লিটন, মারুফ, শাহ আলম প্রমূখ।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!