1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 13, 2026, 4:17 am
Title :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • Update Time : Saturday, September 12, 2026
  • 45 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারাদেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ (শনিবার) সিলেটে এ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

বিভাগীয় কমিশনার বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে একটি চলমান সামাজিক উদ্যোগ হিসেবে নিতে হবে। এ কাজে কোনো পদ-পদবির বিষয় নেই; সবাইকে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করতে হবে। প্রতি শনিবার এক ঘণ্টা করে সময় দিয়ে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হলে সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর ফল পাওয়া সম্ভব হবে। তিনি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এ কর্মসূচিকে সফল করতে সকলের প্রতি আহ্বান জানান।

Manual3 Ad Code

তিনি বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণকে স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

জেলা প্রশাসক বলেন, সিলেট জেলায় আগামী তিন মাস প্রতি শনিবার ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। এ লক্ষ্যে নির্ধারিত রুটিন অনুযায়ী বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিয়ে নিজ নিজ এলাকার বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা ও সাঈদা পারভীন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিএনসিসি, স্কাউটস, বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!