1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 12, 2026, 4:34 am
Title :
শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাফলং ইসিএ এলাকায় অভিযান: ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস সিলেটে মহিলা দলের র‌্যালী স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী

  • Update Time : Friday, September 11, 2026
  • 7 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা :::  সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- প্রাথমিক শিক্ষায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে বিভিন্ন সমস্যাও রয়েছে। এসব নিরসনে প্রয়োজনে সংসদে কথা বলবো।
তিনি আরও বলেন- সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। একটি পরিপূর্ণ শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে চায় বর্তমান সরকার।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি সিলেট জেলা শাখা আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী এসব কথা বলেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি সিলেট জেলা শাখার সভাপতি আজমল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিব দাস ঝলকের পরিচালনায় জেলা পরিষদ হলে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোটেক এমরান আহমদ চৌধুরী চলমান বিদ্যুতের সমস্যা তুলে ধরে বলেন- পতিত ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজরা কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে টাকা পাচার করে আজ তারা পালিয়ে গিয়ে সিঙ্গাপুরে আজ শীর্ষ ধনী বসবাস করছে। অথচ বিদ্যুতের ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের। তবে আশার কথা- এ সংকট দ্রুত সমাধানে আপ্রাণ চেষ্টা করছে সরকার। বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকার নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের কাজ করছে, যাতে ভবিষ্যতে বিদ্যুতের এই সমস্যা আর না হয়। পাশাপাশি বাসা-বাড়ির ছাদসহ বিভিন্ন জায়গায় সৌর বিদ্যুৎ উৎপাদনে সাধারণ নাগরিককেও উৎসাহ দিচ্ছে সরকার।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মো. জাহাঙ্গীর আলম, মো. আব্দুস সালাম, সিলেট বিভাগীয় শাখার সদস্যসচিব এম. এন. জামান নাজমু, সাংগঠনিক সচিব শেখ মো. আজহারুল ইসলাম ও দপ্তর সচিব মো. লুতফুল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!