1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 7, 2026, 11:41 am
Title :
স্ত্রী নিখোঁজ, সন্ধান চেয়ে স্বামীর-জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি সিলেট স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময় সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল

সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

  • Update Time : Sunday, September 6, 2026
  • 6 Time View

Manual5 Ad Code

গোয়াইনঘাট ::: সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ২৩০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক করেছে বিজিবি।
রোববার (৬ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট ও কালাইরাগ বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভারতীয় গরু, শাড়ি, জিরা, কসমেটিকস, বিড়ি, চকলেট, কম্বল, চা-পাতা, ফুচকা, চিনি ও সবজিসহ বিভিন্ন পণ্য আটক করা হয়।
এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টাকালে টি-শার্ট, সোয়েটার ও জিন্স প্যান্টও জব্দ করা হয়েছে।
আটক মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ২৩০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!