1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 5, 2026, 9:22 am
Title :
সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যু, ‘কোনো টালবাহানা নয় প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করুন’মানববন্ধনে বক্তারা সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

  • Update Time : Saturday, September 5, 2026
  • 30 Time View
Saifir Rahman, Bangladeshi Minister for Finance, was received by Peter Mandelson, Member of the EC in charge of Trade

Manual1 Ad Code

সিলেটের কথা :::  সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারে বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার পথে খড়িয়ালা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারে তিনি জন্মগ্রহণ করেন। সিলেটের উন্নয়নে সাইফুর রহমানের অবদান আজও স্মরণীয় হয়।

Manual3 Ad Code

স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এম সাইফুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিশ্বস্ত সঙ্গী ছিলেন। বিএনপি গঠনেও তার ভূমিকা ছিল বেশ উজ্জ্বল। দলটির ক্ষমতাকালীন অর্থমন্ত্রী হিসেবে ১২ বার জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেছেন। নব্বই-পরবর্তী বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের সংস্কার নিয়ে এসেছিলেন এম সাইফুর রহমান।

Manual7 Ad Code

সাইফুর রহমান ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত প্রথমে জিয়াউর রহমানের মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রী ও পরে আবদুস সাত্তারের মন্ত্রিসভার অর্থমন্ত্রী ছিলেন। এরপর ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভার অর্থ ও পরিকল্পনামন্ত্রী ছিলেন সাইফুর রহমান।

Manual1 Ad Code

এদিকে, এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

Manual6 Ad Code

শনিবার (৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব (সন্ধ্যা ৬:৩০ মিনিটে) হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!