1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 5, 2026, 9:30 am
Title :
সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যু, ‘কোনো টালবাহানা নয় প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করুন’মানববন্ধনে বক্তারা সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি

  • Update Time : Saturday, September 5, 2026
  • 32 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: মৌলভীবাজারের বড়লেখায় মরিয়ম আক্তার মুন্নি নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁকে নির্যাতন করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ করা হলেও ময়নাতদন্ত প্রতিবেদনে তাঁর মৃত্যুর কারণ হিসেবে ঝুলে থাকার কারণে শ্বাসরোধ এবং ঘটনাটিকে আত্মহত্যাজনিত (suicidal in nature) বলে মত দিয়েছেন চিকিৎসক।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বড়লেখা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গত ২১ আগস্ট বিকেল পাঁচটার দিকে বড়লেখা থানার মুরিরগুল গ্রামে মুন্নির আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে তাঁর বসতবাড়ির টয়লেটের টিনের চালার কাঠের তীরের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পাওয়া যায়। পরে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

Manual7 Ad Code

ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে মুন্নির বাবা হাজী মকবুল আলী তাঁর মেয়ের মানসিক চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র দেখিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পুলিশের কাছে অনুরোধ করেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত প্রয়োজন বলে মনে করে পুলিশ। পরে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির ১৭৪ ধারায় বড়লেখা থানায় অপমৃত্যু মামলা (ইউডি) নম্বর ৩১, তারিখ ২১ আগস্ট ২০২৬, করা হয়। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।

পরে মুন্নির বাবা-মা ও স্বজনেরা বড়লেখা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, শ্বশুরবাড়ির ননদ, শাশুড়ি ও ভাসুর তাঁকে নির্যাতন করে হত্যা করেছেন। তাঁদের অভিযোগ, হত্যার ঘটনা ধামাচাপা দিতে পরে লাশ ঝুলিয়ে রাখা হয়। পরিবারের পক্ষ থেকে করা এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে ‘হত্যাকাণ্ড’ উল্লেখ করে বিভিন্ন বক্তব্য ও প্রচারণা চালানো হচ্ছে। আজ ৪ সেপ্টেম্বর জুমার নামাজের পর বড়লেখা শহীদ মিনারে মানববন্ধনের ঘোষণাও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Manual8 Ad Code

ওসি মনিরুজ্জামান বলেন, গত ৩ সেপ্টেম্বর পাওয়া ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসক মতামত দিয়েছেন, “Death was due to asphyxia resulting from hanging which was antemortem and suicidal in nature.” অর্থাৎ, ঝুলে থাকার কারণে শ্বাসরোধে তাঁর মৃত্যু হয়েছে এবং সেটি জীবদ্দশায় সংঘটিত আত্মহত্যাজনিত মৃত্যু।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসক আত্মহত্যাজনিত মৃত্যুর কথা উল্লেখ করেছেন। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ দেওয়া হলে তা গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করা হয়, কোনো ঘটনার প্রকৃত তথ্য ও আইনগত অবস্থান নিশ্চিত হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, অসত্য বা উসকানিমূলক তথ্য প্রচার না করতে। এতে জনমনে বিভ্রান্তি তৈরির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!