1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 10, 2026, 3:51 pm
Title :
সিলেটে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহত জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন কাফরুলে বাসে আগুন দেওয়ার সময় গ্রেফতার ১ কপ-৩১ সম্মেলন-তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট ও হবিগঞ্জের তিন ইউএনও’র বদলির আদেশ বাতিল সাবেক সিলেট মহানগর যুবদল নেতা উসমান গনীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিলেটে উইমেন্স মডেল কলেজের বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ৫ দফা দাবি বাস্তবায়নে সিএনজি পরিবহন মালিক-শ্রমিকদের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

কপ-৩১ সম্মেলন-তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • Update Time : Tuesday, November 10, 2026
  • 7 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, রাজনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা।

Manual7 Ad Code

১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এ সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। তুরস্কের আনতালিয়ায় ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে কপ-৩১ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন। আগামী ১২ নভেম্বর সম্মেলনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

Manual3 Ad Code

সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

Manual1 Ad Code

এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!