1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 22, 2026, 10:36 pm
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

নেইমারকে ছাড়াই ব্রাজিল দল ঘোষণা

  • Update Time : Tuesday, August 26, 2025
  • 204 Time View

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক ::: দীর্ঘদিন ধরেই জাতীয় দল থেকে বাইরে নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচেও দেখা যাবে না ব্রাজিলিয়ান সুপারস্টারকে। চিলি ও বলিভিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচের জন্য ঘোষিত ২৫ সদস্যের দলে নেইমারের নাম রাখেননি কোচ কার্লো আনচেলত্তি।

আগামী সপ্তাহে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও চিলি, বলিভিয়া। ইতোমধ্যেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে সেলেসাওরা। তবুও গুরুত্বের সঙ্গে ম্যাচ দুটির প্রস্তুতি নিচ্ছে দল। ইনজুরি কাটিয়ে নেইমারের ফেরার সম্ভাবনা জোরালো হলেও স্কোয়াড ঘোষণার আগের দিনই নতুন করে চোট পান তিনি।

৩৩ বছর বয়সী এই তারকা সর্বশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে, যখন হাঁটুর লিগামেন্টে গুরুতর চোট পান। সৌদি আরবের আল-হিলাল থেকে সান্তোসে ফিরে খেলার মধ্যে থাকলেও এখনো পুরোপুরি ফিট নন তিনি।

Manual2 Ad Code

আনচেলত্তি সংবাদ সম্মেলনে বলেন, ‘নেইমার গত সপ্তাহে হালকা চোট পেয়েছে। সামনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই এমন খেলোয়াড় দরকার যারা শতভাগ ফিট। নেইমারের মান নিয়ে কারও সংশয় নেই, তবে আমরা চাই সে সম্পূর্ণ সুস্থ হয়ে জাতীয় দলে ফিরুক।’

এবারের দলে অভিজ্ঞ তারকাদের পাশাপাশি সুযোগ পেয়েছেন কয়েকজন তরুণ প্রতিভাও। আলিসন, ক্যাসেমিরো ও মারকুইনোসরা যথারীতি দলে থাকলেও নজর কাড়ছে চেলসির কিশোর ফুটবলার এস্তেভাওয়ের অন্তর্ভুক্তি।

ব্রাজিল স্কোয়াড (চিলি ও বলিভিয়ার বিপক্ষে)-

গোলরক্ষক: আলিসন, বেন্তো, হুগো সাউজা।

Manual7 Ad Code

রক্ষণভাগ: আলেক্সসান্দ্রো রিবেইরো, অ্যালেক্স সান্দ্রো, কাইও হেনরিক, ডগলাস সান্টোস, ফ্যাব্রিজিও, ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকুইনোস, ভেন্দারসন, ওয়েসলি।

Manual1 Ad Code

মধ্যমাঠ: আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিনটন, লুকাস পাকুয়েতা।

আক্রমণভাগ: এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইও জর্জ, লুইস হেনরিক, ম্যাথেউস কুনহা, রাফিনহা, রিচার্লিসন।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!