1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 12:24 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

২২ মাস পর জাতীয় দলে ফিরছেন নেইমার

  • Update Time : Monday, August 18, 2025
  • 188 Time View

Manual8 Ad Code

ক্রীড়া ডেস্ক ::: আগামী মাসে চিলি ও বলিভিয়া বিপক্ষে ম্যাচ খেলে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের মিশন শেষ করবে ব্রাজিল। এই দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করার আগে কার্লো আনচেলত্তির নজর রয়েছে নেইমারের দিকে। সবঠিক থাকলে আগামী মাসেই জাতীয় দলে ফিরতে পারেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

Manual7 Ad Code

বর্তমানে সান্তোসের হয়ে নিয়মিত ম্যাচ খেলছেন নেইমার। তাই আগামী ২৫ আগস্ট ব্রাজিল জাতীয় দলের আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণায় সরাসরি উপস্থিত থাকতে পারেন তিনি। সম্প্রতি এক প্রতিবেদন এই তথ্য প্রকাশ করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’।

Manual6 Ad Code

আগামী ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলি এবং ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে ব্রাজিল। সবঠিক থাকলে এই দুই ম্যাচেই মাঠে দেখা যাবে নেইমারকে। মাসের হিসেবে যা ২২ মাস পর।

Manual2 Ad Code

২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে পড়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। এরপর তার আর জাতীয় দলে ফেরা হয়নি। সবশেষ জুনের ফিফা উইন্ডোতে ফেরার কথা থাকলেও তাকে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি।

গত জুনে অনুষ্ঠিত সেসব ম্যাচের মধ্যে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র এবং প্যারাগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতে ভিনিসিয়ুস-রাফিনিয়ারা। অভিজ্ঞ ও নির্ভরযোগ্য তারকারা যে আনচেলত্তির ব্রাজিল অধ্যায়ে জায়গা করে নেবেন তা সর্বশেষ দুই ম্যাচেই টের পাওয়া গিয়েছিল। নেইমারের মতো তারকাকেও ফিট থাকাবস্থায় হাতছাড়া করবেন না এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

Manual7 Ad Code

কনমেবল বাছাইয়ের পয়েন্ট টেবিলে তিনে থেকে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ২৫। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর এবং ৩৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আর্জেন্টিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!