1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 26, 2026, 6:37 am
Title :
সিলেটে সুজন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর উদ্বোধনে-কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সমর্থকদের ‘কুল’ থাকতে বলে কীসের ইঙ্গিত দিলেন আনচেলত্তি

  • Update Time : Thursday, June 25, 2026
  • 213 Time View

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক : মরক্কোর সঙ্গে হতাশার ড্রয়ে বিশ্বকাপ অভিযান শুরুর পর সর্বশেষ দুই ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। আজ ভোরে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ‘সি’ গ্রুপ সেরা হয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গ্রুপপর্বের তিন ম্যাচেই দারুণ ছন্দে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তিন ম্যাচে চার গোল করে গোল্ডেন বুটের দৌড়েও আছেন বেশ ভালোভাবেই। দীর্ঘ বিরতি শেষে ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছেন নেইমার জুনিয়র। সব মিলিয়ে ব্রাজিলের ফুটবল যেন আবারও জেগে উঠেছে বেশ ভালোভাবেই। তবে সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি ভক্তদের সতর্ক করে দিয়ে উচ্ছ্বাসে না ভেসে পা মাটিতে রাখতেই বললেন।

Manual1 Ad Code

ম‍্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নক আউট পর্ব শুরুর আগে দলকে এমন ঐক‍্যবদ্ধ ইউনিট হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি। বলছিলেন, ‘এখন আমরা একটি দল হিসেবে খেলছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা নিখুঁত নই, উন্নতির জায়গা এখনও আছে। বলের নিয়ন্ত্রণে থাকলে আরও দ্রুত খেলতে পারি। তবে আমি খুশি, কারণ দল অনেক উন্নতি করেছে। এখন আমরা অনেক বেশি সংগঠিত ও দৃঢ়। নকআউট পর্বে এই দৃঢ়তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

Manual3 Ad Code

‘এফ’ গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে শেষ বত্রিশে খেলবে ব্রাজিল। নেদারল‍্যান্ডস, জাপান কিংবা সু্ইডেন হতে পারে তাদের সম্ভাব‍্য প্রতিপক্ষ। প্রথম লক্ষ‍্য পূরণ করে এখন প্রতিপক্ষের অপেক্ষায় আনচেলত্তি। তিনি বলেন, “আমরা কত দূর যেতে পারব এই লক্ষ‍্য এখনও আমি ঠিক করিনি। আমাদের লক্ষ‍্য কেবল স্রেফ ভালো খেলা নয়, আমাদের লক্ষ‍্য জয়। একজন কোচকে বিবেচনা করা হয় জয় বা পরাজয় দিয়ে, দল ভালো না খারাপ খেলেছে সেটা দিয়ে নয়।”

Manual3 Ad Code

এই ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপে শুরুর একাদশে নামেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড রায়ান। তরুণ এই ফুটবলারের পারফরম্যান্সে মুগ্ধ আনচেলত্তি। তিনি বলেন, ‘রায়ান আক্রমণ ও রক্ষণ—দুই দিকেই অসাধারণ কাজ করেছে। বয়স কম হলেও তার মধ্যে দারুণ পরিণতিবোধ আছে। সে কঠোর পরিশ্রম করে, গুণও আছে। সত্যি বলতে, তার সামর্থ্যের শেষ কোথায়, সেটা কেউ জানে না।’

Manual6 Ad Code

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। জোড়া গোল করে ব্রাজিলকে সহজ জয় এনে দেন তিনি। বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন চার। ভিনিসিয়ুসকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘সে এই বিশ্বকাপে ভালো করবে—এ ব্যাপারে আমার কোনো সন্দেহ ছিল না। জাতীয় দলের হয়ে খেলাটা তার জন্য গর্বের বিষয়। আজ সে হেড থেকেও গোল করেছে, যা তার ক্ষেত্রে খুব একটা দেখা যায় না। ভিনিসিয়ুসকে নতুন করে আবিষ্কার করার কিছু নেই। আমার কাছে সে বিশ্বের সেরাদের একজন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!