1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 22, 2026, 8:50 pm
Title :
অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভা তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম সিলেটে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার পলি খানমের শ্রদ্ধেয় মাতা আম্বিয়া খাতুনের মৃত্যুতে অগ্রণী তরুণ সংঘ শোক প্রকাশ তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা, আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা সিলেটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের নতুন পথে এগিয়ে যাচ্ছে: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

  • Update Time : Sunday, November 22, 2026
  • 13 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ। শুক্রবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দিবাগত রাতে নগরীর আখালিয়া ও সোনাতলা এলাকায় অভিযান চালিয়ে সিলেট মহানগর যুব লীগের সাবেক প্রচার সম্পাদক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য তালুকদার মোহাম্মদ আব্দুস সোবহান (৫৭) এবং হাফিজুর রহমান সাহান(২৪) কে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আব্দুস সোবহান সুনামগঞ্জের ছাতক উপজেলার তালুকদারপাড়া এলাকার মৃত তালুকদার মোহাম্মদ আনিস আলীর ছেলে। তিনি সিলেট নগরীর আখালিয়ার বড়গুল আবাসিক এলাকার বাসিন্দা। অপরদিকে, হাফিজুর রহমান সাহান সিলেটের জালালাবাদ থানাধীন সোনাতলা এলাকার আফতাবুল হকের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতরাত আনুমানিক আড়াইটার দিকে আখালিয়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সোবহানকে গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

পুলিশ জানায়, গত ১ আগস্ট জালালাবাদ থানাধীন আলীনগর কমিউনিটি ক্লিনিকের সামনে মিছিল ও মোমবাতি প্রজ্বলনের ঘটনা ঘটে। একই দিন তেমুখী থেকে তেলীবাজার বাইপাস সড়কেও ঝটিকা মিছিল হয়। এসব ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আব্দুস সোবহানকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

Manual1 Ad Code

অন্যদিকে,সোনাতলা এলাকায় অভিযান চালিয়ে হাফিজুর রহমান সাহানকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুলচত্বরে হামলার ঘটনা ঘটে। এ সময় ছাত্র-জনতাকে মারধর ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তে হাফিজুর রহমান সাহানকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual5 Ad Code

এদিকে, পৃথক অভিযানে সিলেট নগরীর সাগরদিঘীরপাড় এলাকায় পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

Manual4 Ad Code

গ্রেপ্তারকৃত দীপ্ত সরকার নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার যুগিমারা গ্রামের দিলীপ সরকারের ছেলে। তিনি সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি। অপরজন হলেন মো. শাকিল প্রকাশ পিচ্চি, শাকিল সিলেট সদর উপজেলার কুয়ারপাড় এলাকার মৃত মহরম খানের ছেলে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, ৩০ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালী মডেল থানায় দায়ের করা একটি মামলার সন্দিগ্ধ অভিযুক্ত হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দীপ্ত সরকারের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা রয়েছে। এবং শাকিলের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানা, এয়ারপোর্ট থানা ও গোলাপগঞ্জ থানায় মোট আটটি মামলা রয়েছে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা জানায়, গ্রেপ্তার দুজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!