সিলেটের কথা ::: অগ্রণী তরুণ সংঘের পক্ষ থেকে অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গভীর শোক প্রকাশ করছি, সিলেট নগরীর লন্ডনী রোড অগ্রণী- ২৪ (বাবলু ভিলা) নিবাসী পলি খানমের শ্রদ্ধেয় মাতা আম্বিয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত ২০ নভেম্বর শুক্রবার বাদ মাগরিব যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬:৫৩ মিনিটে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ এক শোকবার্তায়-অগ্রণী তরুণ সংঘ সভাপতি আব্দুল গণি সাজন ও সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ অপু জানান, তাঁর এই অকাল মৃত্যুতে অগ্রণী তরুণ সংঘের সকল সদস্য গণ। পলি খানমের শ্রদ্ধেয় মাতা আম্বিয়া খাতুন এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মরহুমা আম্বিয়া খাতুন একজন নারী হিসেবে এলাকাবাসীর নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।
আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করছি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সাথে আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ যেন শোকাহত পরিবারকে এই কঠিন শোক সইবার তৌফিক দান করেন। আমিন।
Leave a Reply