1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 21, 2026, 8:37 pm
Title :
পলি খানমের শ্রদ্ধেয় মাতা আম্বিয়া খাতুনের মৃত্যুতে অগ্রণী তরুণ সংঘ শোক প্রকাশ তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান সিলেটে পর্তুগিজ রাজকন্যাকে রাজকীয় সংবর্ধনা, আতিথেয়তায় মুগ্ধ ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা সিলেটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের নতুন পথে এগিয়ে যাচ্ছে: সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময় জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ১২ লিস্টার মেশিন ও ২ ট্রাক ধ্বংস তারেক রহমানের জন্মদিনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

  • Update Time : Saturday, November 21, 2026
  • 14 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি মেধা সংবর্ধনা প্রদান অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ১০.০০ ঘটিকায় সিলেটের নোয়াপাড়ায় অবস্থিত সিটি মডেল স্কুল এর ক্যাম্পাস-২-এ আয়োজিত এ অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের একত্রিত করে তাদের সাফল্যের স্বীকৃতি ও অনুপ্রেরণা প্রদান করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Manual2 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেটের অধ্যক্ষ মো. রশিদ আহমদ, দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী এবং সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুল মুকিত জাহাঙ্গীর।

সিটি আদর্শ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক সুনীল রঞ্জন দাশ, সিটি আদর্শ ফাউন্ডেশনের সহ-সভাপতি আশরাফুল ইসলাম চৌধুরী, সিটি মডেল স্কুলের সাবেক প্রধান শিক্ষক সুকেশ রঞ্জন তালুকদার, সিনিয়র শিক্ষক লিংকন তালুকদার, সুব্রত হালদার, সিদ্ধার্থ দাশসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্য থেকেও কয়েকজন তাদের অনুভূতি ও অভিজ্ঞতা ব্যক্ত করেন।

বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের সাফল্য ধরে রেখে উচ্চশিক্ষা ও কর্মজীবনে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

Manual5 Ad Code

সভাপতির বক্তব্যে আব্দুর রাজ্জাক রাজন শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual1 Ad Code

অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন সিটি আদর্শ ফাউন্ডেশনের সদস্য প্রান্ত দাশ। অনুষ্ঠানকে সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সহযোগিতা করে সিটি মডেল স্কাউট গ্রুপ। পাশাপাশি ফাউন্ডেশনের সদস্য জিদান, অপু, প্রিয়া, সীমান্ত, পৃতেশ, মহিমা, সাবিহা, পূর্ণতাসহ অন্যান্য সদস্য স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করেন।

৮নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও উপস্থিত অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!