1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 5, 2026, 3:47 pm

সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক যুগ পূর্তি উৎসব উদযাপন

  • Update Time : Thursday, November 5, 2026
  • 0 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: উৎসবমুখর পরিবেশে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এক যুগ পূর্তি উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা ও বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের চেয়ারম্যান ও মহিবুর রহমান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মহিবুর রহমান।

Manual1 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের রেক্টর জনাব সালমা খানম চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ জুয়েল মিয়া (অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট, বাংলাদেশ বিমান বাহিনী) এবং সিলেট কমার্স কলেজের অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ।

Manual7 Ad Code

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ মহিবুর রহমান সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে গত এক যুগের শিক্ষা কার্যক্রম, অগ্রগতি ও বিভিন্ন সাফল্যের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, একটি স্বপ্ন ও লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে শিক্ষা ও শিক্ষার্থীদের সাফল্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা, মনন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বক্তারা কলেজের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিক অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের সাফল্য ও প্রতিষ্ঠানের সুনাম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

কেক কাটা, বেলুন উড্ডয়ন এবং আনন্দঘন পরিবেশে আয়োজিত এ উৎসবে কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের আনন্দ-উচ্ছ্বাসে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।

Manual3 Ad Code

এক যুগের পথচলা অতিক্রম করে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ আগামী দিনগুলোতে মানসম্মত বিজ্ঞান শিক্ষার প্রসার এবং দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!