1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 11, 2026, 1:08 pm
Title :
যে জ্ঞান মানুষকে মহান আল্লাহ ও তাঁর হাবীব সা.-এর রঙে রঙিন করে-মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেটে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার সিলেটে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহত জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন কাফরুলে বাসে আগুন দেওয়ার সময় গ্রেফতার ১ কপ-৩১ সম্মেলন-তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট ও হবিগঞ্জের তিন ইউএনও’র বদলির আদেশ বাতিল সাবেক সিলেট মহানগর যুবদল নেতা উসমান গনীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

  • Update Time : Wednesday, November 11, 2026
  • 3 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ১২ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল এবং বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়।

Manual7 Ad Code

বিজিবি জানায় ভারতীয় জিরা, সার্জিকেল আইটেম, রসুন, গরু, জুস, বিস্কুট, টমেটো, হ্যালোজিং লাইট, পাথরের নেকলেস, কম্বল, গাড়ীর টায়ার টিউব, চকলেট, চিপস, ফল, সুপারি, আলু, নারিকেবল, চায়ের কাপ, চা-পাতা, বিড়ি, কসমেটিকস, হট ক্যারিয়ার, কেডস, সিটি গোল্ডের হার, টেটু মেশিন, জিপিএস ট্র্যাকার ও বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১২ লক্ষ ৭৯ হাজার ০২ শত ৪৫ টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!