1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 11, 2026, 12:58 pm
Title :
যে জ্ঞান মানুষকে মহান আল্লাহ ও তাঁর হাবীব সা.-এর রঙে রঙিন করে-মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেটে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার সিলেটে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহত জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন কাফরুলে বাসে আগুন দেওয়ার সময় গ্রেফতার ১ কপ-৩১ সম্মেলন-তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট ও হবিগঞ্জের তিন ইউএনও’র বদলির আদেশ বাতিল সাবেক সিলেট মহানগর যুবদল নেতা উসমান গনীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সিলেটে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

  • Update Time : Wednesday, November 11, 2026
  • 5 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) পর্যন্ত সিলেটের চার জেলার এসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

জানা যায়, সন্তাস বিরোধী আইনের মামলা, বিশেষ ক্ষমতা আইনের মামলা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ আরও একাধিক মামলায় আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতাদের গ্রেফতার করেছে পুলিশ।

সবশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা মেহেদি হাসান সাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মঙ্গলবার ভোরে বিশ্বম্ভরপুর উপজেলার রাতারগাঁও স্কুল অ্যান্ড কলেজ ভবনের গেটে তালা দেওয়া এবং আওয়ামী লীগের ধর্মঘটের ব্যানার লাগানোর অভিযোগও রয়েছে।

এর আগে সিলেটের গোলাপগঞ্জ থেকে কৃষক লীগের সভাপতি মো. আব্দুল মালিককে (৬০) গ্রেফতার করা হয়। মঙ্গলবার ভোরে গোলাপগঞ্জের মোল্লাগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মোল্লাগ্রামের মৃত হাজী মওলা বক্সের ছেলে।

একই দিন ভোরে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তারা মিয়া নামের আওয়ামী লীগের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদককে আটক করে পুলিশ। সম্প্রতি সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রনজিত সরকারের একটি সমাবেশের ছড়িয়ে পড়া ভিডিওতে তারা মিয়াকে দেখা যাওয়ার পর তাকে আটক করা হয়।

এদিকে সিলেট মহানগরীতে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। তাঁর নাম আওলাদ আহম্মেদ (২৩)। সোমবার রাত ১০টার সময় জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্ট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ সুরমা উপজেলার হিলুরাজি বাড়ি গ্রামের আব্দুল জলিলের ছেলে।

Manual8 Ad Code

এছাড়া সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার হরিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হরিপুর ধলাইপাড়া গ্রামের কবির আহমদের ছেলে মো. শাদ উদ্দিন (৪৮), ৫ নম্বর ফতেহপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উত্তর বাগেরখাল গ্রামের আব্দুর রহমান ওরফে ময়না মিয়ার ছেলে মো. আজিজুর রহমান (৪৫), জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সদস্য ও ৫ নম্বর ফতেহপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক, শিকারখা গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে ফাহিম আহমদ (২৫)।

এর আগে সিলেটের গোলাপগঞ্জে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বাহার উদ্দিন (৫৮) নামে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বাগীরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বাগীরঘাট গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে।
সিলেটের খবর

Manual4 Ad Code

এছাড়াও হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুণ দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!