1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 11, 2026, 12:58 pm
Title :
যে জ্ঞান মানুষকে মহান আল্লাহ ও তাঁর হাবীব সা.-এর রঙে রঙিন করে-মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেটে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার সিলেটে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহত জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন কাফরুলে বাসে আগুন দেওয়ার সময় গ্রেফতার ১ কপ-৩১ সম্মেলন-তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট ও হবিগঞ্জের তিন ইউএনও’র বদলির আদেশ বাতিল সাবেক সিলেট মহানগর যুবদল নেতা উসমান গনীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

যে জ্ঞান মানুষকে মহান আল্লাহ ও তাঁর হাবীব সা.-এর রঙে রঙিন করে-মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী

  • Update Time : Wednesday, November 11, 2026
  • 1 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, ছাত্রজীবন মানুষের জীবনের মূল্যবান একটি সময়। এ সময়ে কোনও মানুষ মহান আল্লাহ ও রাসূল সা.-এর রঙে রঙিন হতে পারলে তার ব্যক্তিজীবন চূড়ান্ত সফলতার দিকে ধাবিত হয়। আলিম ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ অতিক্রম করেছেন। কিন্তু জীবনের আরও অনেক গুরুত্বপূর্ণ ধাপ এখনো বাকি রয়েছে। জীবনের বাকি এই পথচলায় অত্যন্ত সতর্কতার সাথে পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞাবান হওয়ার পথে এগিয়ে যেতে হবে। কারণ জ্ঞান এবং প্রজ্ঞার সংমিশ্রণে সে জ্ঞান মানুষের জন্য উপকারী হয়। কুরআনে মাজীদে আল্লাহ তাআলা লুকমান হাকিমের নামে আলাদা একটি সূরা নাযিল করেছেন। অথচ তিনি নবী ছিলেন না। তাঁর বিশেষত্ব ছিল, তিনি ছিলেন জ্ঞানী ও অত্যন্ত প্রজ্ঞাবান। আল্লাহ তাঁর এ প্রজ্ঞাকে পছন্দ করে তা থেকে উপকৃত হওয়ার জন্য কুরআনে তাঁর নামে সূরা নাযিল করেছেন এবং তাঁর থেকে কিয়ামত পর্যন্ত মানুষকে উপকৃত হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন। সেজন্য যে জ্ঞান মানুষকে প্রজ্ঞাবান করে এবং যে জ্ঞান মানুষকে মহান আল্লাহ ও তাঁর হাবীব সা.-এর রঙে রঙিন করে, সে জ্ঞান অর্জনে আমাদের মনোযোগী হতে হবে।

Manual7 Ad Code

গত মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় সিলেটের একটি অভিজাত হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত আলিম ও এইচএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন। তিনি বলেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া চায়, একজন ছাত্র জীবনে সফল হোক। এই সফল হওয়ার ক্ষেত্রে সে সর্বাঙ্গীন সফল হবে তখন, যখন সে তার জীবনকে আল্লাহ ও রাসুল সা.-এর রঙে রঙিন করবে। তালামীযে ইসলামিয়া সেই পথে এগিয়ে যেতে সবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

সংগঠনের সিলেট মহানগর সভাপতি আরিফ হোসাইন সামাদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান-এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মারজানুর রহমান খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইএমএল-এর সহকারী অধ্যাপক মো. হেদায়াতুল্লাহ আল হাদী, স্কলার্সহোম মেজরটিলা কলেজ এর অধ্যক্ষ মো. ফয়জুল হক, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উসমান গণি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সায়ীদ হোসাইন চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল মুনতাছির খান, সহ-প্রচার সম্পাদক নুরুল হাসান, অর্থ সম্পাদক এস এম আলী আহমদ, সহ-অফিস সম্পাদক আবুল আহসান মো. ইয়াসিন, মো. নাঈম আহমদ, মো. এজাজুল আম্বিয়া, সহ প্রশিক্ষণ সম্পাদক মো. আব্দুর রহমান, ছালিম আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাঈম আহমদ চৌধুরী, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু তাহের, জাকির হোসেন, মারজান আহমদ তালহা, জাহিদ রাহী, সদস্য মো. আল আমিন, বায়েজিদ আহমদ চৌধুরী, মুরাদ হোসেন তানভীর, ইউসুফ আহমদ সাইম, সৈয়দ মোস্তফা আসাদ, আবু বকর সিদ্দিক ছামি প্রমুখ।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!