1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 24, 2026, 1:52 pm
Title :
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু জাফলংয়ে মৎস্য অভয়াশ্রম রক্ষায় সচেতনতামূলক সভা গাড়ির ফিটনেস নবায়ন করতে দালালকে ৩৭০০ টাকা, সিলেট বিআরটিএতে গিয়ে যা দেখলো দুদক ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুরওয়ালা অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে জালালাবাদ রোটারি ক্লাবের শোকসভা তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম সিলেটে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার পলি খানমের শ্রদ্ধেয় মাতা আম্বিয়া খাতুনের মৃত্যুতে অগ্রণী তরুণ সংঘ শোক প্রকাশ

জাফলংয়ে মৎস্য অভয়াশ্রম রক্ষায় সচেতনতামূলক সভা

  • Update Time : Tuesday, November 24, 2026
  • 11 Time View

Manual4 Ad Code

গোয়াইনঘাট ::: দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে মৎস্য অভয়াশ্রম রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা।

Manual6 Ad Code

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যে সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ হলরুমে জাফলং পিয়াইন নদী মৎস্য অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের জেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস। কমিটির সাধারণ সম্পাদক দৌলত মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুর রহমান।

Manual4 Ad Code

সভায় বক্তারা বলেন, নদী ও জলাশয়ে দেশীয় মাছের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধির পরিবেশ নিশ্চিত করতে মৎস্য অভয়াশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদের ভারসাম্য বজায় রাখা সম্ভব।

তাঁরা আরও বলেন, অভয়াশ্রমের সুফল পেতে মাছের প্রজনন মৌসুমে আহরণ থেকে বিরত থাকার পাশাপাশি অবৈধ জালের ব্যবহার, নির্বিচারে মাছ ধরা এবং অভয়াশ্রমের পরিবেশ ধ্বংস করা বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে জেলে, মৎস্যজীবী ও স্থানীয় জনগোষ্ঠীর সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগ জরুরি।

Manual7 Ad Code

বক্তারা বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ কেবল সরকারের একার দায়িত্ব নয়; এ সম্পদ রক্ষায় স্থানীয় জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় জাফলং পিয়াইন নদীতে দেশীয় মাছের সমৃদ্ধি ফিরিয়ে আনা সম্ভব।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ কমিটির সভাপতি মো. সুমন আলী, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি এইচ এ সুজন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস খান, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসাইন, অর্থ সম্পাদক মো. মহিন উদ্দিন, প্রচার সম্পাদক মো. সফর আলী, দপ্তর সম্পাদক মো. মনির হোসেন, সদস্য মো. জামাল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!