1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 12, 2026, 12:57 pm
Title :
সিলেটে হামে আরও দুই শিশুর মৃত্যু হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিস উদ্বোধন ও সনদপত্র বিতরণ সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখার কমিটি অনুমোদন, সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম. এ. কাদর লিপু সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা: নাদেলের মৃত্যুদণ্ড সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ২ জন ভারতীয় খাসিয়া নাগরিককে অস্ত্র (এয়ারগান) ও গুলিসহ আটক নকশা ছাড়া ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা-সিউক চেয়ারম্যান কয়েস লোদী যে জ্ঞান মানুষকে মহান আল্লাহ ও তাঁর হাবীব সা.-এর রঙে রঙিন করে-মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেটে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার সিলেটে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহত

সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখার কমিটি অনুমোদন, সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম. এ. কাদর লিপু

  • Update Time : Thursday, November 12, 2026
  • 23 Time View

Manual5 Ad Code

‎সিলেটের কথা ::: ‎সিলেটবাসীর বিভিন্ন যুক্তিসংগত দাবি আদায় ও প্রবাসীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাষ্ট্র শাখা’-এর ১১ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে। সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান এই কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করেছেন।
‎​নবগঠিত এই কমিটিতে মাহবুবুর রহমান চৌধুরীকে সভাপতি এবং এম. এ. কাদর (লিপু)-কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
‎
‎​যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক বিশেষ সভায় সিলেটী প্রবাসীদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে ১০ অক্টোবর প্রেরিত আবেদনের প্রেক্ষিতে সংগঠনটির  কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের সম্মতিক্রমে সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখার আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
‎
‎​অনুমোদিত ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, ​সহ-সভাপতি এম. এ. কাদর, ​সহকারী সম্পাদক মাওলানা সামসুর রহমান, ​সাংগঠনিক সম্পাদক অরূপ কুমার দে,
‎​মহিলা সম্পাদক হাবিবা বেগম (সাবেক মহকুমা চেয়ারম্যান), ​কোষাধ্যক্ষ লুৎফুর রহমান,
‎​প্রচার ও অফিস সম্পাদক মফিজুল আলী
‎​সদস্যবৃন্দ আব্দুল করিম, এম. এ. নূর এবং মকবুল হোসেন।
‎
‎​কমিটির নেতৃবৃন্দ জানান, নিউইয়র্কে অবস্থানরত সিলেটবাসীদের সংগঠিত করে প্রবাসীদের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের বিভিন্ন গণদাবি আদায়ে এই পরিষদ অগ্রণী ভূমিকা পালন করবে। শাখা কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন নিউইয়র্ক শাখার নবনিযুক্ত সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম. এ. কাদর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!