1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 5, 2026, 11:44 am
Title :
প্রেমের প্রস্তাবের জেরে মহববত আলীকে হত্যা,স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪ পীর সাহেব চরমোনাই সিলেট আসছেন, মেয়র প্রার্থী ঘোষণা করবেন শুক্রবার তাঁতীদল কোতোয়ালী থানা শাখার ১০৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সিলেট এসআরবির জালে ৮ আটক একযোগে পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে সচেতনতা বৃদ্ধি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সিলেটে ভাতিজার দায়ের কোপে চাচা নিহত খেলা-ধুলায় এগিয়ে যাক তরুণ প্রজন্ম-আফসর খান পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হত্যা: প্রধান আসামি আমিন গ্রেপ্তার

পীর সাহেব চরমোনাই সিলেট আসছেন, মেয়র প্রার্থী ঘোষণা করবেন শুক্রবার

  • Update Time : Thursday, November 5, 2026
  • 1 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই দুই দিনের সফরে সিলেট আসছেন আজ বৃহস্পতিবার। বেলা ২টা ১০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানযোগে অবতরণ করেন। বিমানবন্দরে পৌঁছলে নেতৃবৃন্দ পীর সাহেব চরমোনাইকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম, জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, জেলা সেক্রেটারী মুফতি আবু তাহের মিসবাহ, মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ ইমাদ উদ্দিন, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ বদরুল হক সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

বিমানবন্দ থেকে সরাসরি তিনি সুনামগঞ্জের দুটি মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করবেন।

Manual6 Ad Code

শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৩টায় সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও নগরের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। সম্মেলন শেষে আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করবেন তিনি। পরে বাদ মাগরিব পীর সাহেব চরমোনাই জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা শাখার সম্মেলনে উপস্থিত থাকবেন ও বাদ এশা দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্ত্বর পয়েন্টে বিশাল ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করবেন।

Manual1 Ad Code

উক্ত সম্মেলন ও মাহফিলে দলীয় নেতাকর্মীসহ সবাইকে উপস্থিত সহ সাংবাদিক ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!