1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 28, 2026, 9:59 pm
Title :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : Monday, September 28, 2026
  • 4 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে নিরাপত্তা দেওয়ার অভিব্যক্তি প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আইসিটি মন্ত্রণালয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

Manual3 Ad Code

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে কোনো অন্যায় শিকার বা ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য সুনির্দিষ্ট সুরক্ষা ব্যবস্থা রাখার প্রস্তাব এসেছে।’

Manual4 Ad Code

প্রস্তাব অনুযায়ী, কোনো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা বা গ্রেফতার করতে হলে তার আগে আদালতের অনুমতি নিতে হবে। এছাড়া, আপিল নিষ্পত্তির জন্য সময়সীমা নির্ধারণেরও কথা রয়েছে।

সামাজিক সুরক্ষার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, ‘সাইবার অপরাধ রোধ করা এবং তরুণ সমাজকে এর কুপ্রভাব থেকে রক্ষা করাই এই আইনের মূল লক্ষ্য। আমাদের দেশীয় সংস্কৃতি ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সমৃদ্ধ আইন তৈরি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

Manual5 Ad Code

সাইবার সুরক্ষা আইন পাসের বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘তাড়াহুড়ো করে আইন পাস করব না। আলাপ-আলোচনা হবে, বিরোধী দল-সরকারি দল সবাই আলোচনা করবে। এছাড়া, সংসদের বাইরেও আশা করি বিভিন্ন রকমের সেমিনার-সিম্পোজিয়াম আপনারা করবেন, সেখান থেকেও মতামত আসবে।’

তিনি বলেন, ‘আমরা এমন একটা আইন করতে চাই, যে আইনের মাধ্যমে আমরা সমাজের সর্বস্তরের মানুষকে রক্ষা করতে পারি। বিশেষ করে আমাদের যুবসমাজ। যারা এই সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংঘটন করছে এবং সমাজে সেটা মারাত্মক আকারে সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে যাচ্ছে, সেখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে।’

Manual3 Ad Code

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সামাজিক সুরক্ষা, স্যোশাল ও রিলিজিয়াস হারমোনি এবং পারিবারিক বন্ধন- সবকিছুকে টিকিয়ে রাখতে হবে। আমাদের কালচার এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সঙ্গে মিলিয়ে আইনটা করতে চাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!