1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 28, 2026, 9:59 pm
Title :
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক

  • Update Time : Monday, September 28, 2026
  • 4 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা :::  সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন চলছে। আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক। তাদের জানালা দিয়ে খাবার সরবরাহ করা হয়েছে। গত রবিবারের মতো সোমবারও শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন। দাবি আদায়ে দিচ্ছেন শ্লোগান।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

রবিবার সকাল ১১টায় আন্দোলন শুরুর দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছিলেন শিক্ষার্থীরা। এতে ভবনের ভেতর অধ্যক্ষসহ ১৪ শিক্ষক ও ৬ কর্মকর্তা-কর্মচারী আটকা পড়েন। আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজন জানিযেছেন, দাবি মানা না হলে তালা আর খুলবে না।

 

বিষয়টি নিশ্চিত করেছেন অবরুদ্ধ অধ্যক্ষ মো. আসাদুজ্জামান। তিনি গণমাধ্যমকে বলেন, টানা ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ। কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

জানা গেছে, ২০০৭ সালে প্রতিষ্ঠিত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল, পুরকৌশল এবং কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগ রয়েছে। এসব বিভাগের পাঁচটি ব্যাচে প্রায় একখানেক শিক্ষার্থী। তারা প্রায় সবাই এখন আন্দোলনের অংশ।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের একাডেমিক কার্যক্রম বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীন। আর প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন।

Manual4 Ad Code

শিক্ষার্থীদের চাইছেন, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শতভাগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীন নিতে হবে।

 

সোমবার দুপুর ১১টার দিকে ক্যাম্পাস থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, নানান শ্লোগানে মুখর কলেজ ক্যাম্পাস। ‘এক দুই তিন চার, কারিগরি আমায় ছাড়’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কারিগরির দালালরা, হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি শ্লোগানে ক্যাম্পাস রীতিমতো উত্তাল।

আন্দোলনরতদের দাবি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন থাকার কারণে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির স্বকীয়তা ও পেশাগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীরা দাবি জানালেও কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে কলেজটিকে মুক্ত করার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।সিলেট জেলার খবর

 

আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন থাকার কারণে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির স্বকীয়তা ও পেশাগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীরা ক্রমাগত দাবি ও আন্দোলন করলেও কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে কলেজটিকে মুক্ত করার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

Manual1 Ad Code

 

তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!