1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 26, 2026, 6:01 am
Title :
সিলেটে সুজন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর উদ্বোধনে-কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

  • Update Time : Friday, June 26, 2026
  • 172 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সংগীতশিল্পী শামীম আহমদের হাতে পদক তুলে দিচ্ছেন। সিলেটের সড়ক ও চিকিৎসাসেবা বিষয়ে নানা উন্নয়ন কাজের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার বিকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকায় একাডেমি মিলনায়তনে সিলেট জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সিলেট মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ৪ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় করা হবে।”

চিকিৎসার বিষয়ে মন্ত্রী বলেন, “অল্প কয়েকদিনের মধ্যেই চালু হতে যাচ্ছে সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল। আর এই ২৫০ শয্যার হাসপাতাল পরিচালনা করবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।”

Manual1 Ad Code

এ সময় মন্ত্রী জানান, ” আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার কাজ শেষ হবে।”

সিলেট নগরবাসীর জন্য শহরে একটি ফুসফুস হিসেবে উন্মুক্ত উদ্যান গড়ে তোলার পরিকল্পনার জানিয়ে তিনি বলেন, “সেখানে মানুষ অবাধে হাঁটাচলা করতে পারবেন এবং নির্মল পরিবেশে সময় কাটানোর সুযোগ পাবেন।”

সিলেটে শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ৮ গুণীশিল্পী ও দুটি আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৪ ও ২০২৫ পদক দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৪ পদকপ্রাপ্ত গুণীজনেরা হলেন- আব্দুল মালিক (চারুকলা), শ্যামল ঘোষ (নৃত্যকলা), প্রতীক এন্দ (কন্ঠসংগীত), মো. স্বপন খান (যন্ত্রসংগীত) এবং কথাকলি, সিলেট (আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন)।

Manual5 Ad Code

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৫ পদকপ্রাপ্ত গুণীজনেরা হলেন- সালেহ আহমদ খসরু (আবৃত্তি), সেলিম আউয়াল (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক), শামীম আহমদ (কণ্ঠসংগীত), মো. আব্দুল মোনায়েম (ফটোগ্রাফি) এবং গীতবিতান, বাংলাদেশ (আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন)।

Manual2 Ad Code

অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের মধ্যে ক্রেস্ট, সম্মাননা চেক, সনদপত্র ও উত্তরীয় তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!