1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 11, 2026, 1:36 pm
Title :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের আলোচনা সভা

  • Update Time : Thursday, June 25, 2026
  • 83 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সিলেট মহানগরীর নায়েবে আমীর মাওলানা মিফতাহ উদ্দিন বলেছেন, অধ্যক্ষ মাওলানা ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন কথা ও কাজে আদর্শের বাস্তব প্রতিচ্ছবি। তিনি যা বলতেন, বাস্তব জীবনে তা আমলে পরিণত করেছেন। ছাত্র জীবন থেকে দ্বীনের পথে অকুতোভয় সৈনিক হিসেবে ভূমিকা পালন করেছেন। বৃহত্তর সিলেটের পথে প্রান্তরে দাওয়াতে দ্বীনের কাজে তিনি সদা সক্রিয় ছিলেন। তিনি অধীনস্থ দায়িত্বশীল ও কর্মীদের সাথে কোমল ব্যবহার করতেন। অকৃত্রিম মহব্বতে কর্মীরা উজ্জীবিত হতো।

Manual3 Ad Code

তিনি বুধবার রাতে সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষ মাওলানা ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উলামা বিভাগের আমীর ড. মাওলানা এএইচএম সোলায়মানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জাহেদুর রহমান চৌধুরী।

Manual6 Ad Code

আলোচনা সভা ও দোয়া মাহফিলের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উলামা বিভাগের নায়েবে আমীর অধ্যক্ষ মাও. ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফিজ মাও. মাহবুবুর রহমান, কর্মপরিষদ সদস্য মাও. খলীলুর রহমান, মাও. আব্দুশ শহীদ, মাও. মাহবুবুর রহমান সিদ্দিকী, মাও. আসাদুর রহমান ও হাফিজ মাও. জিল্লুর রহমান প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে মো. জাহেদুর রহমান চৌধুরী বলেন, শিক্ষাক্ষেত্রে অধ্যক্ষ মাও. ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) অনন্য ভূমিকা পালন করে গিয়েছেন। ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন দক্ষ সংগঠক ও রাজনীতিবিদ। তিনি গুছানো ও পরিপাটি জীবনের উজ্জ্বল দৃষ্টান্ত। হাসিমুখে কথা বলতেন। অল্প কথায় অভ্যস্ত ছিলেন। যেকোনো কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করতেন।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!