1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 1, 2026, 11:39 pm
Title :
সিলেটে হাইড্রোলিক হর্ন জব্দ-১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা সুবিপ্রবি ভিসির সঙ্গে “শান্তিগন্জ সমিতি সিলেট “ও “সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে”র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের মতবিনিময় সিলেট মহানগর ইঞ্জিনিয়ার্স ফোরামের সীরাত সেমিনার কৃষকদের উন্নয়নে ও জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন উপজেলায় কৃষক বাজার চালু করতে যাচ্ছে-সিলেট জেলা পরিষদ জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে মিছিল গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন চূড়ান্ত, ভোট ৯ অক্টোবর গোয়াইনঘাট সীমান্তে শটগান-গুলি ও মদসহ কোটি টাকার পণ্য জব্দ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে বন্ধ সিলেট-হবিগঞ্জ রুটে বাস চলাচল ২০ বছরের কর্মজীবনের ইতি, সহকর্মীদের ভালোবাসায় সিকিউরিটি সেকশনের বাবুল এর বিদায় সংবর্ধনা

সিলেট মহানগর তাঁতীদলের শোক সভা ও দোয়া মাহফিল

  • Update Time : Wednesday, April 29, 2026
  • 315 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৫টায় নগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “জুনেল আহমদ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও পরিশ্রমী কর্মী। তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। জাতীয়তাবাদী পরিবার তাঁর ত্যাগের কথা সর্বদা স্মরণ রাখবে। জুনেল তাঁতী দলের হয়ে বিএনপির যেকোনো দুঃসময়ে পাশে থেকে কাজ করে গিয়েছেন। তাঁর এমন মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা তাঁতী দলের আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলতের সভাপতিত্বে এবং মহানগর তাঁতীদলের সদস্য সচিব আমিনুল হক বেলালের পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী। সভার শুরতে বক্তব্য রাখেন মহানগর তাঁতীদলের আহ্বায়ক কয়েস আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমান বন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সরওয়ার রেজা, জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, মহানগর তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, মোহাম্মদ হানিফ, জিয়াউর রহমান নেওয়ার ও জামাল উদ্দিন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, আলী আহমদ, স্বপন আহমদ, বাচ্চু আহমদ, হানিফ আহমদ, দেওয়ান নিজাম খান, নূর হান্নান, মাছুম আহমদ, চাঁন মিয়া, রেজওয়ান মিয়া, রিপন মিয়া, মন্নান আহমদ, মনু মিয়া, আমিন আহমদ, আলী আকবর, দিলাল আহমদ, শামীম আহমদ, সদস্য সুহেল আহমদ, সিরাজ মিয়া, হেলাল আহমদ, মো. শাহজাহান হোসেন, শফিকুল হাসান, ইয়াসিন আহমদ, এমদাদ হোসেন, হাসান মাসুদ, মানিক আহমদ, আব্দুল কুদ্দুস খান, দুলাল আহমদ, সদর উপজেলা তাঁতী দলের আহবায়ক মাহবুবুর রহমান লোকমান, কোম্পানীগঞ্জ তাঁতীদলের আহ্বায়ক তাজ উদ্দিন, আবুল মতিন, রিংকু আহমদ, এনাম আহমদ, সাইফুল ইসলাম উজ্জ্বল, মিজানুর রহমান, আলী আশরাফ দিপু, হানিফ আহমদ, রেদওয়ান আহমদ, সাইদুর রহমান ও আল-আমিন শেখ প্রমুখ। সভার শেষ পর্যায়ে মরহুম জুনেল আহমদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন রংমহল টাওয়ার মসজিদের ইমাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!