1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 15, 2026, 11:54 pm
Title :
মহানবী (সা.) সর্বশেষ নবী, তাঁর পরে আর কোনো নবী নেই-এটাই আমাদের বিশ্বাস: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বেচ্ছাসেবীদের মিলনমেলা সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে মালিক-শ্রমিকরা সিলেটে হাম সন্দেহে ১৯ বছরের এক যুবকের মৃত্যু-হাসপাতালে ভর্তি ১৩৬ হবিগঞ্জে নৃসিংহ মন্দির উদ্বোধন, ৩০ হাজার ভক্ত-দর্শনার্থীর সমাগম ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা ও মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত সিলেটে হচ্ছে একাধিক বিশেষায়িত হাসপাতাল, জানালেন বাণিজ্যমন্ত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসবের উদ্বোধন কালে সিউক চেয়ারম্যান বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক মালয়েশিয়ায় সিলেটের যুবকের মৃত্যু, বাবার মুখ দেখল না ২৬ দিনের সন্তান

মহানবী (সা.) সর্বশেষ নবী, তাঁর পরে আর কোনো নবী নেই-এটাই আমাদের বিশ্বাস: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

  • Update Time : Sunday, November 15, 2026
  • 10 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেটের উদ্যোগে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আসর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মহাসম্মেলনের কার্যক্রম শুরু হয়। শেষ হয় রোববার।
মহাসম্মেলনের প্রথম দিনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

দেশ-বিদেশের বিশিষ্ট আলেম ও অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক গণশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী এবং জমিয়তে উলামায়ে হিন্দ পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, শায়খুল হাদীস মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরী, সিলেটের কানাইঘাট-জকিগঞ্জের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুফতি আবুল হাসান এমপি, নাযিমে এদারা শায়খ মাওলানা আব্দুল বাছীর, মুফতি আব্দুল মুনতাকিম (যুক্তরাজ্য), ড. মাওলানা শুয়াইব আহমদ (যুক্তরাজ্য), বিশিষ্ট গবেষক ও লেখক মাওলানা মুসা আল হাফিজ।
শেষ দিনে বক্তব্য রাখেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররম এর খতিব মুফতি আব্দুল মালেক, মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর।

Manual3 Ad Code

বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় নাইবে আমীর শায়খুল হাদীস মাওলানা শফিকুল হক সুরইঘাটী, মহানগর সভাপতি শায়খুল হাদীস মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, শায়খুল হাদীস মাওলানা আব্দুল মুসাব্বির কলাবাড়ী, শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন রানাপিংগী ও মাওলানা মুহিবুর রহমান মুক্তিরচক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামিয়া মাদানিয়া কাজিরবাজারের মুহাদ্দিস মাওলানা ছিদ্দিকুর রহমান চিশতি, মাওলানা বাহা উদ্দিন কাসেমী (পশ্চিমবঙ্গ, ভারত), বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা জুনেদ আহমদ, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি জালালাবাদ থানার সহসভাপতি মুফতি শামসুল ইসলাম ও মাওলানা তোফায়েল আহমদ কামরান, সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান, রামধা মাদ্রাসার মুহতামিম ও নাজিমে ইমতেহান এদারা মাওলানা ইউসুফ খাদিমানী, জামেয়া দরগাহর শায়খে সানী ও প্রধান মুফতি মাওলানা আবুল খায়ের বিথঙ্গলী, জামেয়া মাদানিয়া বিশ্বনাথের মুহতামিম মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী, মুরাদগঞ্জ মাদ্রাসার মুহতামিম মাওলানা আতীকুর রহমান, শেরপুর মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু আহমদ, নয়াসড়ক মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহ, সোবহানীঘাট মাদ্রাসার মুহতামিম মাওলানা আহমদ কবীর আমকুনী, জালালাবাদ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা ইছমত উল্লাহ সিদ্দিকী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহফুজ আহমদ, মাওলানা কামাল উদ্দিন বাদাঘাটী, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা নূর আহমদ কাসেমী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আসরারুল হক ও মুফতি ইবাদুর রহমান প্রমুখ।
মহাসম্মেলনের যৌথ পরিচালনায় ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ ছালিম আহমদ কাসেমী, মাওলানা হাসান বিন ফাহিম, এম বেলাল আহমদ চৌধুরী ও নোমান বিন আফসার।

Manual8 Ad Code

বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী। তাঁর পরে আর কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস।”তিনি বলেন, আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) রহমাতুল্লিল আলামীন হিসেবে পৃথিবীতে আবির্ভূত হন। অতি অল্প সময়ের মধ্যে তিনি সমাজ থেকে মারামারি-হানাহানি বন্ধ করে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিময় সমাজ বিনির্মাণ করেন।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আমরা উলামায়ে কেরামের দাবির প্রতি আন্তরিক। বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, কওমি মাদরাসা ও আলেম-ওলামাদের ওপর অত্যাচার-নির্যাতন চালানো হয়েছিল। শাপলা চত্বরে আলেমদের যারা রক্ত ঝরিয়েছিল, তারা আজ এ দেশে নেই; কিন্তু মসজিদ-মাদরাসা টিকে আছে।

Manual5 Ad Code

খতিব মুফতি আব্দুল মালেক বলেন, খতমে নবুওয়তের আকীদা ইসলামের অন্যতম মৌলিক ও অপরিহার্য বিশ্বাস। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসুল। তাঁর পরে আর কোনো নবী আসবেন না। এই আকীদা মুসলিম উম্মাহর ঈমানের অবিচ্ছেদ্য অংশ।
পীরসাহেব মধুপুর বলেন, খতমে নবুওয়তের পবিত্র আকীদা সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এ বিষয়ে সঠিক ইসলামী শিক্ষা পৌঁছে দিতে ওলামায়ে কেরাম, মসজিদ-মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সংসদে বিল উত্থাপন করে তা পাশ করার দাবি জানান।

দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক মহাসম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, ইসলামি চিন্তাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!