1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 22, 2026, 8:56 pm
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

বাদ জুম্মা মুসল্লিদের সাথে কুশল বিনিময় লাঙ্গল প্রতীকের দোয়া চাইলেন আতিক

  • Update Time : Friday, January 23, 2026
  • 160 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-৩ আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ জুম্মা মোগলাবাজারের রাঘবপুর কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি মুসল্লিদের খোঁজখবর নেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের প্রত্যাশা সম্পর্কে মতবিনিময় করেন। এসময় তিনি একজন মহিলার জানাযার নামাজে অংশগ্রহণ করেন। পরে তিনি সিলেট-৩ আসনের সিলাম, চকের বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
কুশল বিনিময়কালে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় সাধারণ মানুষের কথা বলে এবং জনগণের অধিকার ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে।
আতিক আরো বলেন, আমি আপনাদেরই একজন। এই এলাকার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। লাঙ্গল প্রতীক শুধু একটি প্রতীক নয়, এটি উন্নয়ন, স্থিতিশীলতা ও সাধারণ মানুষের কণ্ঠস্বরের প্রতীক। আপনারা যদি আমাকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, দেশ আজ নানা সংকটে রয়েছে। এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন দায়িত্বশীল ও অভিজ্ঞ নেতৃত্ব। জাতীয় পার্টি সেই নেতৃত্ব দিতে প্রস্তুত। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আমি সিলেট-৩ আসনকে একটি মডেল আসনে পরিণত করতে চাই।
এসময় উপস্থিত মুসল্লিরা প্রার্থীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়নের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!