1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 2:27 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলির ঘটনায় সরকারের নিন্দা

  • Update Time : Thursday, November 6, 2025
  • 160 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (৫ নভেম্বর) রাতে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এই ঘটনাকে ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রহণযোগ্য ও নিন্দনীয়’ বলে অভিহিত করা হয়।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারীদের মূল লক্ষ্য ছিলেন না এরশাদ উল্লাহ। বিক্ষিপ্তভাবে ছোড়া একটি গুলি তার শরীরে বিদ্ধ হয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ ও একজন নিহত হন।

Manual2 Ad Code

সরকারের বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সব প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা কিংবা ভয়ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা বাহিনীকে দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক সহিংসতার কোনো ন্যায্যতা নেই। অপরাধীরা যেই হোক, আইনের আওতায় আসতেই হবে।’

Manual8 Ad Code

সিএমপি জানিয়েছে, হামলাকারীদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের প্রতি শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে, যাতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও ন্যায্য পরিবেশে সম্পন্ন হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সারাদেশে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের লক্ষ্যে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!