1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 4:02 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

টেকনাফে নারী-শিশুসহ ২১ জনকে উদ্ধার, পাচারকারীরা পলাতক

  • Update Time : Thursday, October 2, 2025
  • 101 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের করাচি পাড়ার ঘাট সংলগ্ন একটি ঘরে নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ২১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও পাচারকারীরা পালিয়ে যায়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মানবপাচার রোধে কোস্টগার্ড ও নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। যারা পালিয়ে গেছে, তাদের গ্রেপ্তারের জন্য তৎপরতা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, টেকনাফ উপকূলে নিয়মিতভাবেই সাগর পথে অবৈধভাবে মানুষ পাচারের ঘটনা ঘটে আসছে। নিরাপদ ও বৈধ পথে অভিবাসন নিশ্চিত করতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!