1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 6:25 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, বন্যার শঙ্কা

  • Update Time : Thursday, September 11, 2025
  • 122 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পানির চাপ বেড়ে যাওয়ায় ফের খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সবগুলো ১৬টি স্পিলওয়ে গেট।

Manual5 Ad Code

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা থেকে প্রতিটি গেট সাড়ে ৩ ফুট করে খোলা হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৬৩ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

Manual2 Ad Code

একইসঙ্গে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট সচল রেখে ২২০ থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি নদীতে নিষ্কাশিত হচ্ছে।

Manual8 Ad Code

কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হ্রদের পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করে। বুধবার সকাল ৮টায় পানির উচ্চতা রেকর্ড করা হয় ১০৮ দশমিক ৯০ ফুট মিনস সি লেভেল (এমএসএল), যেখানে ধারণ ক্ষমতা সর্বোচ্চ ১০৯ ফুট এমএসএল। এ অবস্থায় রাত ৩টায় বাধ্য হয়ে সব গেট খুলে দেওয়া হয়।

Manual2 Ad Code

এর আগে, গত ৫ আগস্ট থেকে শুরু করে ধাপে ধাপে গেট খোলা হয় এবং ৭ আগস্ট সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছিল। তখন কর্ণফুলীতে প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হয়। তবে পানির চাপ কমে আসায় ১২ আগস্ট সব গেট বন্ধ করা হয়। ৯ দিন বন্ধ থাকার পর আবার পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ২০ আগস্ট গেটগুলো খোলা হয়েছিল।

এবারের মতো পানির চাপ অব্যাহত থাকলে আরও কতটুকু পানি ছাড়তে হবে, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!