1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 6:26 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সাংবাদিক সুরক্ষা আইন করে যাব : তথ্য উপদেষ্টা

  • Update Time : Monday, September 8, 2025
  • 108 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমার মেয়াদে সংস্কার কমিশনের দেওয়া সাংবাদিক সুরক্ষা আইন করে যাব। পাশাপাশি সাংবাদিকদের জন্য ৯ম ওয়েজ বোর্ড করার কাজও চলছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তাদের মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর হয়েছে।

মাহফুজ আলম বলেন, সাংবাদিক সবাইকে সুরক্ষা ও কল্যাণের আওতায় আনা কঠিন। তারপরও সাংবাদিকদের কল্যাণে তথ্য মন্ত্রণালয় কাজ করছে। তিন মাস পরপর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের মাধ্যমে সহায়তা করা হচ্ছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্য পরিধি বাড়াতে কাজ চলছে। সাংবাদিকদের সন্তানদের বৃত্তির জন্য ২ কোটি টাকা অর্থ ছাড় হয়েছে। সাংবাদিকরা স্বাবলম্বী না হলে কোনো দল বা গোষ্ঠীর পাপেটে পরিণত হবে, এটা এড়ানো যাবে না।

ডিআরইউ যেন সরকারি সুবিধা পায় সেই চেষ্টা করা হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, আমরা ৯ম ওয়েজবোর্ড করতে চাই। কিন্তু এটা খুবই জটিল একটি প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয় এটার সাথে সম্পৃক্ত। যে সময় দরকার তা পেলে করে দিয়ে যেতে পারব, না হলে একটা পর্যায় পর্যন্ত রেখে দিয়ে যাব পরবর্তী সরকার তা বাস্তবায়ন করবে।

তিনি বলেন, জুলাই আন্দোলনে আহত ও নিহতদের অনেকেই এখনো আড়ালে রয়ে গেছে। তাদের নিয়ে প্রতিবেদন হলে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নিতে সহজ হয়। তাই তাদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করার অনুরোধ জানান তিনি।

Manual1 Ad Code

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, এখনও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটছে। গত কয়েক দিনে হামলা চালিয়ে কয়েকজন সাংবাদিকদের আহত করা হয়েছে। আমরা এসব ঘটনার বিচার চাই। সাংবাদিকরা জীবনের নিরাপত্তা চায়।

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সভাপতি সাঈদ আহমেদ বলেন, কয়েকটি ইন্সুরেন্স কোম্পানি গ্রাহকের টাকা দিতে পারছে না। অনেকে টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছে। রেখে যাওয়া সম্পদ বিক্রি করে গ্রাহকের টাকা দেয়ার দাবী জানান তিনি।

তিনি বলেন, যে সব কোম্পানি গ্রাহকের টাকা দিতে পারছে না সরকার তাদেরকে ব্যাংক লোন দিলে তারা গ্রাহকে টাকা ফেরত দিতে পারবে। এতে করে মানুষের আস্থা ফিরে আসবে। অনুষ্ঠানে তিনি ডিআরইউকে আর্থিক সহযোগীতার আশ্বাস দেন।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কাজিম উদ্দিন বলেন, গ্রাহকের আস্থা বাড়াতে দাবি পরিশোধকে অগ্রাধিকার দিতে হবে। যে কোম্পানি যত বেশি দাবি পরিশোধ করবে, ওই কোম্পানি তত বেশি বিমা পলিসি বিক্রি করতে পারবে। ন্যাশনাল লাইফ দাবি পরিশোধে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। ন্যাশনাল লাইফ ২০২৪ সালে দাবি পরিশোধ করে ১২০৮ কোটি টাকা। তার বিপরীতে প্রিমিয়াম অর্জন করে ২১০৬ কোটি টাকা।

 

Manual4 Ad Code

তিনি বলেন, পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন ডিআরইউর সঙ্গে যুক্ত হয়ে আমরা গর্বিত। আমরা সাংবাদিকদের কল্যাণে সর্বাত্মক চেষ্টা করব।

Manual5 Ad Code

এ সময় গ্রুপ বিমার আওতার বাইরে থাকা সদস্যদের জন্য ১ লাখ টাকা সহযোগিতার ঘোষণা দেন তিনি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিআরইউর সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও ডিআরইউর সহ-সভাপতি গাযী আনোয়ার।

অনুষ্ঠানে ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ডিআরইউর যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দফতর সম্পাদক রফিক রাফি, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দীন, কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান, আমিনুল হক ভুইয়া, সুমন চৌধুরীসহ ডিআরইউ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের গ্রুপ বীমার সুবিধার আওয়তায় থাকবেন ২০-৬০ বছর বয়সী ডিআরইউর সদস্য ২ হাজার সাংবাদিক। স্বাভাবিক মৃত্যু হলে ৩ লাখ টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যু হলে ৩ লাখ ৮০ হাজার টাকা, অঙ্গহানি হলে ১ লাখ টাকা এবং কোন অপারেশন হলে ৭০ হাজার টাকা পাবেন ডিআরইউ সদস্যরা। এ চুক্তিটি এক বছরের জন্য করা হয়েছে। পরবর্তীতে বিমা চুক্তির সময় আরও বাড়ানো হবে।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!