1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 12:03 pm
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

চট্টগ্রামের সিটি গেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

  • Update Time : Monday, August 18, 2025
  • 209 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: চট্টগ্রাম নগরীর প্রবেশ মুখে সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে একটি পিকআপের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। পিকআপটিতে সব মিলে ১০ জন ছিল বলে জানায় ফায়ার সার্ভিস। হতাহতরা সবাই মাছ ব্যবসায়ী।

সোমবার (১৮ আগস্ট) চট্টগ্রামের আকবর শাহ এলাকার সিটি গেট এলাকায় ভোর ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। তারা সবাই প্রতিদিনের মতো চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ নিয়ে আসার জন্য। হতাহতের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Manual2 Ad Code

নিহতদের মধ্যে ৩ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮), অজিত দাশ (৩০)। অন্য ২ জনের নাম পাওয়া যায়নি।

Manual4 Ad Code

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। এখনো তারা ঘটনাস্থলে আছে।

পুলিশ জানায়, দুর্ঘটনায় পিকআপ ভ্যানের সামনে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত হন। আহত অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের সুরতহাল করা হচ্ছে। ময়না তদন্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!