1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 4:52 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

সরকার ও সেনাবাহিনী একে-অপরের সম্পূরক হিসেবে কাজ করছে

  • Update Time : Monday, May 26, 2025
  • 121 Time View

Manual2 Ad Code

নিউজ ডেস্ক :: সরকার ও সেনাবাহিনী একে-অপরের সম্পূরক হিসেবে কাজ করছে বলে জানিয়েছেন সেনা সদরের অপারেশনস্ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা। আজ সোমবার সেনা সদরে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

Manual4 Ad Code

নাজিম-উদ-দৌলা বলেন, ‘আমরা সবাই একই মানসিকতা পোষণ করি। এটা আমাদের দেশ। এই দেশের স্বার্থ, এই দেশের স্বার্বভৌমত্ব, এই দেশের ভালো-মন্দের সঙ্গে আমরা সবাই জড়িত। এই দেশকে ভালো রাখতে হলে আমাদেরকেই রাখতে হবে, এই দেশের যদি মন্দ কিছু হয় সেটার দায়ভারও আমরা বহন করব। আমি মনে করি না যে এই ইস্যুটা এমন একটা পর্যায়ে গেছে যে, এইটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ’

তিনি বলেন, ‘গভর্মেন্ট (সরকার) ও বাংলাদেশ আর্মি (সেনাবাহিনী) খুব ওতপ্রোতভাবে একে-অপরের সম্পূরক হিসেবে কাজ করছে। আমরা প্রতিনিয়তই সরকারের সঙ্গে কাজ করছি। সরকারের নির্দেশনা মেনেই কাজ করছি। ’

Manual2 Ad Code

উদাহরণ দিয়ে এ সেনা কর্মকর্তা বলেন, ‘আমরা যখন আমাদের পরিবারের বাবা-মা, ভাই-বোনের সঙ্গে কখনো ভুল বোঝাবুঝি হয়, কথার মতপার্থক্য হতেই পারে, আবার এটা মিটে যায়। দিস ইজ অ্যা ফ্যামিলি (এটি একটি পরিবার)। তাই দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেকহোল্ডাররা (অংশীদ্বার) বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, কথা বলতে পারেন- এটা নিয়ে আমরা যেভাবে চিন্তা করছি সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে- যেটা দেখছি মিডিয়াতে। এ রকম আসলে কোনো কিছুই হয় নাই।’

নাজিম-উদ-দৌলা বলেন, ‘সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে। তাই এটা নিয়ে অপব্যাখ্যা করার কোনো সুযোগ নাই।’

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!