1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 10, 2026, 4:27 pm
Title :
সিলেটে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহত জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন কাফরুলে বাসে আগুন দেওয়ার সময় গ্রেফতার ১ কপ-৩১ সম্মেলন-তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট ও হবিগঞ্জের তিন ইউএনও’র বদলির আদেশ বাতিল সাবেক সিলেট মহানগর যুবদল নেতা উসমান গনীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিলেটে উইমেন্স মডেল কলেজের বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ৫ দফা দাবি বাস্তবায়নে সিএনজি পরিবহন মালিক-শ্রমিকদের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

  • Update Time : Friday, June 26, 2026
  • 203 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ জুম’আ সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টের সামনে ‘সিলেট সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি জুলাই মঞ্চ সিলেট জেলা শাখার আহবায়ক জোবায়ের আহমেদ তোফায়েল এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক শাহীন আহমদ,এনসিপি সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সল আহমেদ,বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি রুহুল আমীন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি রিয়াজুল ইসলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমীর হোসেন জালালী, ছাত্র নেতা শাহরিয়ার মাহী, বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার যুবনেতা সোহেল আহমদ, সাবেক যুবনেতা ইমরান হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা ময়নুল ইসলাম আশরাফী এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, হযরত শাহজালাল (রহ.) মাজার সারা দেশের মানুষের অত্যন্ত শ্রদ্ধার স্থান। প্রতি বছর এখানে কোটি কোটি টাকা দান করা হলেও তার সুনির্দিষ্ট কোনো হিসাব সাধারণ মানুষের সামনে প্রকাশ করা হয় না। মাজারের এই বিশাল আয় কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, তা জানার অধিকার জনগণের রয়েছে। বক্তারা আরও বলেন, নতুন বাংলাদেশে কোনো ধরনের অনিয়ম ও অসাম্যতা মেনে নেওয়া হবে না। আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে একটি নিরপেক্ষ কমিটির মাধ্যমে মাজারের আয়-ব্যয়ের সঠিক অডিট করে তা জনসম্মুখে প্রকাশ করা হোক। একই সাথে এই অর্থ সিলেটের দরিদ্র মানুষের কল্যাণ ও সমাজ সংস্কারমূলক কাজে ব্যয় করার জোর আহ্বান জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!