1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 29, 2026, 6:44 am
Title :
চা শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন রাজু-সম্পাদক মুকেশ এমপি মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা-হঠাৎ শুনি বিকট শব্দ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত কম্বল জিডিএফে প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ তারাপুর চা বাগানে উৎসবের আমেজে ভোটগ্রহণ: কেন্দ্র পরিদর্শন-সিলেট জেলা প্রশাসক বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন উৎসবের আমেজে চা শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ উৎসব সম্পন্ন গোয়াইনঘাটে ডিজিটাল মাধ্যমে চলছে শিলং তীরের জুয়া, গ্রেপ্তার ২ সমীরণ বড়ুয়ার পারলৌকিক মঙ্গল কামনায় সিলেটে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও বিশ্বশান্তি কামনায় পরিত্রাণ পাঠ ফ্রেন্ডস্ সোসাইটি নাইট মিডবার ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধনে সিউক চেয়ারম্যান সিলেটে এম এ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

জেলা প্রশাসন থেকে প্রাপ্ত কম্বল জিডিএফে প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ

  • Update Time : Saturday, November 28, 2026
  • 11 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণ ও জীবন মান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এসব উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে প্রতিবন্ধী মানুষের জীবন আরও সহজ, সুন্দর ও স্বাবলম্বী হয়ে উঠবে। শীতার্ত প্রতিবন্ধী মানুষের কষ্ট লাঘবে সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের অবহেলা নয়, বরং যথাযথ সম্মান, সহমর্মিতা, সহযোগিতা ও সুযোগ নিশ্চিত করতে হবে। শীতবস্ত্র বিতরণের মতো মানবিক উদ্যোগ অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে স্বস্তি এনে দেওয়ার পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করে। তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের শীতার্ত, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি গতকাল ২৮ নভেম্বর শনিবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন-জিডিএফ কার্যালয়ে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ও জিডিএফ’র সহযোগিতায় প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জিডিএফ’র সহ সভাপতি এপেক্সিয়ান এডভোকেট মোঃ রাকিব আলী খানের সভাপতিত্বে এবং মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরটিভি সিলেট ব্যুরো কাম কামরুজ্জামান রুনু, পানসী রেস্টুরেন্টের ম্যানেজিং পার্টনার মোঃ সালাহ উদ্দিন। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক শফিক নুর, সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক।
উপস্থিত ছিলেন জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, সদস্য ফাতেমা বেগম, অভিভাবক রোকিয়া বেগম, সীমা বেগম, শিক্ষক ওয়াসিম আহমদ, আনিসুল হক, স্বরুফা বেগম, ব্রেইল শিক্ষক সমীরঞ্জন বিশ্বাস, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, সহায়ক কর্মী নুরজাহান বেগম, শিক্ষার্থী তোফায়েল আহমদ সোহেল, অহনা বেগম, তাহমিনা আক্তার মৌমি, রাদিয়া জান্নাত তালুকদার, আফসানা আক্তার মুন্নী, জুঁই রাণী দাশ, রেশমা আক্তার রিয়া, খাদিজা কোবরা সিফা, মারিয়াম বিনতে আরিফ, জারাখান প্রমুখ।
সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জিডিএফ কার্যালয়ে এক সেট সোফা ও একটি সেক্রেটারী টেবিল প্রদান করা হয়। জিডিএফ’র কল্যাণে সার্বিক সহযোগিতা করায় পানসী রেস্টুরেন্টের ম্যানেজিং পার্টনার মোঃ সালাহ উদ্দিন-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
এদিকে বিকালে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র টরেন্টো, কানাডা প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবী মশরুর রহমান চৌধুরী জিডিএফ কার্যালয় পরিদর্শন করেন। এ সময় জিডিএফ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা সমাজসেবী মশরুর রহমান চৌধুরী কে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সম্মানে শিক্ষার্থীরা ইসলামী সংগীত পরিবেশন করেন। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!