1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 29, 2026, 6:38 am
Title :
এমপি মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা-হঠাৎ শুনি বিকট শব্দ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত কম্বল জিডিএফে প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ তারাপুর চা বাগানে উৎসবের আমেজে ভোটগ্রহণ: কেন্দ্র পরিদর্শন-সিলেট জেলা প্রশাসক বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন উৎসবের আমেজে চা শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ উৎসব সম্পন্ন গোয়াইনঘাটে ডিজিটাল মাধ্যমে চলছে শিলং তীরের জুয়া, গ্রেপ্তার ২ সমীরণ বড়ুয়ার পারলৌকিক মঙ্গল কামনায় সিলেটে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও বিশ্বশান্তি কামনায় পরিত্রাণ পাঠ ফ্রেন্ডস্ সোসাইটি নাইট মিডবার ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধনে সিউক চেয়ারম্যান সিলেটে এম এ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী সিলেট জেলা যুবদল নেতা গোলাম রব্বানীর জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

  • Update Time : Saturday, November 28, 2026
  • 11 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত হোটেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে এএইচ আরিফ এবং সাধারণ সম্পাদক পদে মো. নুরুল ইসলাম ও কোষাধ্যক্ষ পদে রুবেল আহমদ নির্বাচিত হয়েছেন। সকাল ১১টায় এসোসিয়েশনের বিদায়ী সভাপতি মোহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় সাংগঠনিক সভা শুরু হয়।
সভায় সংগঠনের সদস্যবৃন্দ নিজ নিজ বক্তব্য রাখেন। পরে দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার ও সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশিক উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর, নর্থ ইস্ট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী ও সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদের নেতৃত্বে ভোটগ্রহণ শুরু হয়।
ভোটগ্রহণ শেষে দুপুর ২টায় নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে শাহ মো. কয়েছ আহমদ ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেওয়ান আরাফাত চৌধুরী পেয়েছেন ৮ ভোট। সহ-সভাপতি পদে ১৯ ভোট পেয়ে জাবেদ এমরান নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী অমিতা সিনহা পেয়েছেন ১৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুলাইমান আহমদ (সোহেল) প্রতিদ্বন্দ্বী বাবুল খাঁন মুন্না পেয়েছেন ১১ ভোট। কোষাধ্যক্ষ পদে ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুবেল আহমদ প্রতিদ্বন্দ্বী আশরাফ উল্লাহ ইমন পেয়েছেন ১১ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শাহীন আলম প্রতিদ্বন্দ্বী মো. আকমল হোসেন সুমন পেয়েছেন ১৭ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফরহান আহমদ চৌধুরী প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম পেয়েছেন ১৮ ভোট। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে যথাক্রমে মোশাররফ হোসেন খাঁন অমিত ৩৩ ভোট পেয়ে প্রথম, ২৫ ভোট পেয়ে সাইদুর রহমান ২য় ও ২৪ ভোট পেয়ে তারেক আহমদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচন চলাকালে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাস লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন, গোয়াইনঘাট এম সাইফুর রহমান টেকনিক্যাল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল করিম আলো ও মুর্শেদ আহমদ মুকুল, জেলা বারের এপিপি অ্যাডভোকেট আল-আসলাম মুনিম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও তছির আলী সহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!