1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 28, 2026, 2:42 am
Title :
সমীরণ বড়ুয়ার পারলৌকিক মঙ্গল কামনায় সিলেটে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও বিশ্বশান্তি কামনায় পরিত্রাণ পাঠ ফ্রেন্ডস্ সোসাইটি নাইট মিডবার ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধনে সিউক চেয়ারম্যান সিলেটে এম এ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী সিলেট জেলা যুবদল নেতা গোলাম রব্বানীর জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন হাউজিং এস্টেটে বৃক্ষরোপণে সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে কাল থেকে শুরু রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান উপজেলা কাপ ফুটবল সিলেট ৪৮ বিজিবি কর্তৃক ৭৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ জাফলং সীমান্তে মানব পাচারকারী আটক, ভুক্তভোগী উদ্ধার

ফ্রেন্ডস্ সোসাইটি নাইট মিডবার ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধনে সিউক চেয়ারম্যান

  • Update Time : Friday, November 27, 2026
  • 6 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: মাদকাসক্তি ও অনলাইন জুয়ার ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে পাড়া-মহল্লায় নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহার, অনলাইন জুয়া ও মাদকের কারণে তরুণ প্রজন্মের একটি অংশ বিপথগামী হচ্ছে। এই পরিস্থিতি থেকে তাদের ফিরিয়ে আনতে খেলার মাঠমুখী করতে হবে। একটি সুস্থ, মেধাবী ও মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই।
শুক্রবার রাতে সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকরে ‘১১তম ফ্রেন্ডস্ সোসাইটি নাইট মিডবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও ভ্রাতৃত্ববোধও গড়ে তোলে। তরুণরা মোবাইল ফোনের আসক্তি ও জুয়ার নেশা ছেড়ে খেলার মাঠে সময় দিলে সমাজে অপরাধপ্রবণতা কমে আসবে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের জন্য তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে আয়োজনের জন্য ফ্রেন্ডস্ সোসাইটিকে ধন্যবাদ জানান।
ফ্রেন্ডস্ সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী বাবর আহমদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা মো. লুৎফর রহমান, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মোগলাবাজার থানা বিএনপির সদস্যসচিব মো. জামাল আহমদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. সাহেদ আহমদ আরবী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদির, যুক্তরাজ্যপ্রবাসী মো. মারুফ আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন চৌধুরী, মো. ইকবাল হোসেন মিথন, মো. নোমানুল হক সিদ্দিকী জুনেদ, নাজির আহমদ স্বপন, মো. খবির আহমদ, ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মী মো. কামরুল হাসান টিটু, ফ্রান্সপ্রবাসী মো. আব্দুল আহাদ দিদার, সৌদিপ্রবাসী মো. মাছুম আহমদ এবং যুক্তরাজ্যপ্রবাসী মো. শামীম আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং টুর্নামেন্টের সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!