1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 29, 2026, 6:44 am
Title :
চা শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন রাজু-সম্পাদক মুকেশ এমপি মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা-হঠাৎ শুনি বিকট শব্দ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত কম্বল জিডিএফে প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ তারাপুর চা বাগানে উৎসবের আমেজে ভোটগ্রহণ: কেন্দ্র পরিদর্শন-সিলেট জেলা প্রশাসক বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন উৎসবের আমেজে চা শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ উৎসব সম্পন্ন গোয়াইনঘাটে ডিজিটাল মাধ্যমে চলছে শিলং তীরের জুয়া, গ্রেপ্তার ২ সমীরণ বড়ুয়ার পারলৌকিক মঙ্গল কামনায় সিলেটে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও বিশ্বশান্তি কামনায় পরিত্রাণ পাঠ ফ্রেন্ডস্ সোসাইটি নাইট মিডবার ফুটবল টুর্নামেণ্টের উদ্বোধনে সিউক চেয়ারম্যান সিলেটে এম এ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন দুই মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

উৎসবের আমেজে চা শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ উৎসব সম্পন্ন

  • Update Time : Saturday, November 28, 2026
  • 11 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের দীর্ঘ আট বছর পর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে হবিগঞ্জ, চুনারুঘাট, মৌলভীবাজারসহ দেশের পাঁচ জেলার চা বাগানগুলোতে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। শীত উপেক্ষা করে সকাল থেকেই নারী-পুরুষ শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাগানগুলোতে তৈরি হয়েছে উৎসবের আমেজ। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

Manual2 Ad Code

সকালে হবিগঞ্জ চুনারুঘাট নালুয়া চা বাগানসহ বিভিন্ন চা বাগানের ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, ভোট শুরুর আগেই কেন্দ্রগুলোতে শ্রমিকদের উপস্থিতি বাড়তে থাকে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে অপেক্ষা করছেন তারা। প্রার্থীদের পোস্টার, ব্যানার ও সমর্থকদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে বাগান এলাকা।

Manual1 Ad Code

ভোটাররা জানান, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় শ্রমিকদের দাবি-দাওয়া তুলে ধরার ক্ষেত্রে শক্তিশালী নেতৃত্বের অভাব ছিল। এবারের নির্বাচনে ভোটের মাধ্যমে সৎ ও যোগ্য প্রতিনিধি বেছে নিতে চান তারা।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। এতে প্রায় ১ লাখ ৪৫ হাজার চা শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০টি পদ, সাতটি ভ্যালি কমিটি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০টির বেশি প্যানেলে প্রায় সাত হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে ভোটার রয়েছেন ৬০ হাজার ৪৮২ জন। উপজেলাভিত্তিক হিসাবে শ্রীমঙ্গলে ৪০টি পঞ্চায়েতে সর্বাধিক ১৮ হাজার ৮২২ জন ভোটার রয়েছেন। কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন এবং মৌলভীবাজার সদর উপজেলায় তিনটি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন।

Manual3 Ad Code

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চা বাগানের ভোটকেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাগান এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!